রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে আপ্লুত সাফা কবির

প্রকাশিত - ২২ আগস্ট, ২০২৬   ০৯:০২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বিনোদন দুনিয়ার তারকাদের কাছে মর্যাদার প্রতীক ‘হলিউড ওয়াক অব ফেম’। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে হলিউড বুলেভার্ড ও ভাইন স্ট্রিটের ফুটপাতজুড়ে গড়ে উঠেছে এই বিখ্যাত স্থান।বিশ্বের খ্যাতনামা তারকাদের সম্মানে সেখানে বসানো হয়েছে বিশেষ তারকা-চিহ্ন, যেখানে খোদাই করা রয়েছে তাঁদের নাম।

এবার সেই বিখ্যাত ‘ওয়াক অব ফেম’-এ গিয়ে নিজের প্রিয় তারকার স্মৃতিতে আবেগাপ্লুত হলেন বাংলাদেশের অভিনেত্রী সাফা কবির। কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সেই ভ্রমণের অংশ হিসেবেই ঘুরে দেখেছেন হলিউডের এই ঐতিহাসিক স্থান।‘ওয়াক অব ফেম’-এ গিয়ে অনেক তারকার নাম চোখে পড়লেও সাফার অপেক্ষা ছিল বিশেষ একজনের জন্য। তিনি পপ সংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসন। প্রিয় এই শিল্পীর নাম খুঁজতেই যেন পুরো জায়গাটি ঘুরে দেখছিলেন অভিনেত্রী।

২২ আগস্ট  নিজের ফেসবুক পেজে দুটি ছবি প্রকাশ করেন সাফা। ছবিতে হলুদ পোশাকে ‘ওয়াক অব ফেম’-এ মাইকেল জ্যাকসনের তারকার পাশে বসে থাকতে দেখা যায় তাঁকে। মুখে ছিল উচ্ছ্বাস আর চোখে-মুখে ধরা পড়েছে বিশেষ মুহূর্তের আনন্দ।সেই অনুভূতি প্রকাশ করে সাফা লেখেন, ‘মাইকেল জ্যাকসনের ভক্ত হিসেবে এই মুহূর্তটি আমাকে ধরে রাখতেই হলো। হলিউড ওয়াক অব ফেমে পা রাখার পর যে নামটি খুঁজছিলাম, সেটি ছিল মাইকেল জ্যাকসন। অবশেষে যখন সেটি দেখতে পেলাম, হৃদয়টা যেন আনন্দে ভরে গেল।

এটি আমার জন্য সত্যিই স্মরণীয় মুহূর্ত।’
এদিকে সাম্প্রতিক সময়ে অভিনয়ে আগের তুলনায় বেশ খানিকটা কম দেখা যাচ্ছে সাফা কবিরকে। বড় কোনো উৎসবকেন্দ্রিক আয়োজনে মাঝেমধ্যে নাটকে হাজির হন তিনি। সর্বশেষ কোরবানির ঈদে তাঁর অভিনীত কয়েকটি নাটক মুক্তি পেয়েছিল। এরপর নতুন কোনো নাটক বা ওয়েবভিত্তিক কাজের ঘোষণা এখনো সামনে আসেনি।অভিনয়ে ব্যস্ততা কিছুটা কমিয়ে বর্তমানে ভ্রমণ ও ব্যক্তিগত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। আর সেই ভ্রমণের স্মৃতিতে এবার যুক্ত হলো হলিউডের ‘ওয়াক অব ফেম’-এ প্রিয় তারকা মাইকেল জ্যাকসনের নামের পাশে কাটানো একটি বিশেষ মুহূর্ত।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।