রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘জলপবন’-এ নতুন রূপে রুনা খান

প্রকাশিত - ২২ আগস্ট, ২০২৬   ০৬:০৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : হালদা’ ও ‘ছিটকিনি’র পর নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী রুনা খান। তার নতুন সিনেমার নাম ‘জলপবন’। বর্তমানে সুনামগঞ্জের হাওর এলাকায় সিনেমাটির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি।

তরুণ নির্মাতা রাজন তালুকদারের পরিচালনায় সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়েছে ১৫ আগস্ট থেকে। পুরো মাসজুড়েই হাওর এলাকায় চলবে এর শুটিং।

রুনা খান জানিয়েছেন, হাওর অঞ্চলের মানুষের জীবন, অপেক্ষা ও সংগ্রামের গল্পকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে ‘জলপবন’। এতে ‘নিরালা’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। চরিত্রটি পছন্দ হওয়ায় সিনেমাটিতে যুক্ত হয়েছেন বলে জানান অভিনেত্রী।

সিনেমাটিতে রুনা খানের সঙ্গে অভিনয় করছেন তরুণ অভিনেতা সুশান্ত পৃথ্বীরাজ ও সামিউল হক। পাশাপাশি সিনেমার অন্যান্য শিল্পীদের নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন রুনা খান।

এদিকে নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকলেও মুক্তির অপেক্ষায় রয়েছে রুনা খান অভিনীত আরও কয়েকটি চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে জাহিদ হোসেন পরিচালিত ‘লীলা মন্থন’। এ ছাড়া মাসুদ পথিকের ‘বক’ এবং কৌশিক শংকর দাসের ‘দাফন’ সিনেমা দুটিও মুক্তির প্রস্তুতিতে রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।