রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আর জি করসহ আশপাশের  এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা

প্রকাশিত - ১৮ আগস্ট, ২০২৪   ০৯:০৮ পিএম
webnews24

প্রভাত ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি চলছে। এ ঘটনার প্রতিবাদে কলকাতাসহ ভারতজুড়ে বিক্ষোভ হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পশ্চিমবঙ্গ সরকার ২৪ আগস্ট পর্যন্ত এক সপ্তাহের জন্য আর জি করসহ পাশের বেলগাছিয়া ও শ্যামবাজার পাঁচমাথার মোড় এলাকায় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। বলা হয়েছে, ওই এলাকায় পাঁচজন বা তার বেশি মানুষের জমায়েত করা যাবে না।
সিবিআই এ ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদ করছেন হাসপাতালের সদ্য পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। গত শুক্রবার বেলা তিনটা থেকে তাঁকে সিবিআই দপ্তরে এনে জিজ্ঞাসাবাদ চলছে। ওই দিন গভীর রাতে অধ্যক্ষকে ছেড়ে দিয়ে গতকাল সকালে আবার তাঁকে ডাকা হয় সল্টলেকের সিবিআইয়ের দপ্তর সিজিও কমপ্লেক্সে। গতকাল সকাল ১০টা থেকে সাড়ে ১৩ ঘণ্টা জেরা করে রাতে ছেড়ে দিলেও রবিবার ভোরে আবার তাঁকে সিবিআই দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।
গতকাল বিজেপি নেতা ও রাজ্যের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, ধর্ষণ ও হত্যার শিকার ওই নারী চিকিৎসকের ভিসেরা বদল করা হয়েছে প্রমাণ লোপাটের জন্য। যদিও লালবাজার পুলিশ হেডকোয়ার্টার বলছে, ভিসেরা সংগ্রহ, সংরক্ষণ, প্যাকিং, সিল বা লেবেল লাগানোর কাজ পুলিশ করে না। সুতরাং এই অভিযোগ ভিত্তিহীন।
তৃণমূলের রাজ্য মুখপাত্র শান্তনু সেনকে আর জি করের ঘটনার পরে রাজ্যের তৃণমূলের মুখপাত্রের পদ থেকে সরানোর পর গতকাল তাঁকে কলকাতার পৌরসভার উপদেষ্টার পদ থেকেও সরানো হয়েছে।
আরেক মুখপাত্র কুণাল ঘোষ আর জি কর হাসপাতালের নারী চিকিৎসক হত্যাকা- নিয়ে তৃণমূলের ভূমিকার সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ঘটনার পরপরই ঘটনাস্থলের মেরামত শুরু হলো কেন? ভাঙা হলো কেন সেমিনার হল? এতে করে তো ভুল বার্তা যাবে মানুষের কাছে। তিনি আরও বলেছেন, ‘আমাদের কিছু ভুল শুধরে সঠিক পদক্ষেপ নিয়ে ওদের চক্রান্ত ভাঙতে হবে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।