রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কার কাছ থেকে কত ঋণ নিয়েছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত - ২০ আগস্ট, ২০২৬   ১১:৩২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ১৯ আগস্ট  অর্থমন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মোট ঋণ ইতিহাসে প্রথমবারের মতো ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। বিশেষ করে গত বছরের জানুয়ারিতে শুরু হওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্রমবর্ধমান ঋণ বেশ কিছুদিন ধরেই একটি আসন্ন আর্থিক সংকট নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলছে। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন যে, বিপুল পরিমাণ ঋণ গ্রহণ, বর্ধিত ব্যয় এবং কম করের এক মারাত্মক সংমিশ্রণ বিশ্বের বৃহত্তম অর্থনীতিকে সংকটে ফেলতে পারে।

অর্থ দপ্তরের তথ্য অনুযায়ী, দেশীয় ও বিদেশী বিনিয়োগকারীদের কাছ থেকে নেওয়া সরকারি ঋণ যুক্তরাষ্ট্রের মোট ঋণের ৮০ শতাংশ—প্রায় ৩২ ট্রিলিয়ন ডলার। পিটার জি পিটারসন ফাউন্ডেশনের বিশ্লেষণ অনুসারে, এই সরকারি ঋণের প্রায় ২১ ট্রিলিয়ন ডলার দেশের অভ্যন্তরে বিভিন্ন ঋণদাতার কাছে পাওনা, যার মধ্যে রয়েছে ফেডারেল রিজার্ভ (৪ দশমিক ৫২৮ ট্রিলিয়ন ডলার), যা ফেডারেল সুদের হারকে প্রভাবিত করতে এবং অর্থ সরবরাহ পরিচালনা করতে ট্রেজারি সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় করে।

অন্যান্য ঋণদাতাদের মধ্যে রয়েছে মিউচুয়াল ফান্ড (৫ দশমিক ১৯৫ ট্রিলিয়ন ডলার), পেনশন ফান্ড (১ দশমিক ১৩৫ ট্রিলিয়ন ডলার), রাজ্য ও স্থানীয় সরকার (১ দশমিক ৬৩৬ ট্রিলিয়ন ডলার), বাণিজ্যিক ব্যাংক ও আমানতকারী প্রতিষ্ঠান (২ দশমিক ০৮৩ ট্রিলিয়ন ডলার) এবং অন্যান্য কর্পোরেট ও ব্যক্তিগত ঋণদাতা (৬ দশমিক ৬৬০ ট্রিলিয়ন ডলার)।

আন্তর্জাতিকভাবে, মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি দেশ এবং বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ঋণী। ১৯৭০ সালে, মোট বিদেশি ঋণদাতাদের কাছে মোট ঋণের পরিমাণ ছিল ৫ শতাংশ, কিন্তু ২০২৫ সাল নাগাদ তা বেড়ে দাঁড়ায় ৩২ শতাংশে। এর অর্থ হলো, এই ঋণ মার্কিন অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে সাহায্য করলেও দেশের আয়ের একটি বড় অংশ সুদ পরিশোধের আকারে বিদেশে চলে যাচ্ছে।

২০২৫ সাল নাগাদ, মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের ১ দশমিক ২০৩ ট্রিলিয়ন ডলার, যুক্তরাজ্যের ৮৮৯ বিলিয়ন ডলার, চীনের ৬৮৩ বিলিয়ন ডলার এবং  আরো ৩০টিরও বেশি অন্যান্য সংস্থার কাছ থেকে ঋণ নিয়েছিল।
বিশ্লেষকরা বলছেন, এই ক্রমবর্ধমান ঋণ যদি নিয়ন্ত্রণহীন থাকে, তবে তা মার্কিন যুক্তরাষ্ট্রে অতি মুদ্রাস্ফীতি বা উচ্চ সুদের হারের মতো অর্থনৈতিক সংকট তৈরি করতে পারে। ঋণ যত বাড়তে থাকবে, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বেসরকারি বিনিয়োগ কমে যাওয়ার ঝুঁকিও তত বাড়বে এবং এর ফলস্বরূপ অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হয়ে যেতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।