রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো’

প্রকাশিত - ২০ আগস্ট, ২০২৬   ০২:২৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন অনুসারীদের সঙ্গে। বর্তমানে তিনি রয়েছেন আমেরিকায়। সেখান থেকেও প্রায়ই শেয়ার করছেন বিভিন্ন মুহূর্ত আর ভাবনা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) একটি ছবি পোস্ট করেছেন স্পর্শিয়া। তাতে দেখা যায়, একটি সোফায় বসে আছেন তিনি; পরনে লাল টপ আর বাদামি প্যান্ট। মুখে রয়েছে চিরচেনা সেই মিষ্টি হাসি।

এই ছবির সঙ্গে নিজের একটি ভাবনাও শেয়ার করলেন ‘কাঠবিড়ালী’ অভিনেত্রী। সেটা এরকম, “তারা বলে, ‘ঝাঁপ দেওয়ার আগে দু’বার ভাবো।’ আমি বলি, আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো।”

বাংলায় যুগ যুগ ধরে প্রচলিত রয়েছে একটি প্রবাদ ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’। এর মানে হলো, কোনো কাজ করার আগেই ভালো-মন্দ ভেবে নেওয়া উচিৎ। কেননা কাজ করে ফেলার পর আর ভেবে কিছুই করা সম্ভব হয় না। তবে স্পর্শিয়ার পোস্টের মন্তব্য থেকে আঁচ করা যায়, তিনি একটু ভিন্নভাবেই ভাবেন। জীবনের অনিশ্চিত রোমাঞ্চকে অনুভব করতেই বেশি ভালোবাসেন তিনি।

আমেরিকার নিউ ইয়র্কে স্পর্শিয়ার পরিবার থাকে। তাই বছরের বড় একটি অংশ সেখানেই কাটান অভিনেত্রী। কদিন আগে সেখানকার একটি আইম্যাক্স হলে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ দেখেছেন; জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। এরপর গেরছেন নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে, দেখেছেন মার্থা গ্রাহামের এক্সিবিশন। ভ্রমণ আর শিল্পের নানা দিক অনুভবের মধ্য দিয়েই কাটছে তার প্রবাসজীবন।

প্রসঙ্গত, স্পর্শিয়াকে এখন দেখা যাচ্ছে কাজল আরেফিন অমির ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ। এতে তার সঙ্গে আছেন তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, শামীম হাসান সরকারসহ অনেকে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।