প্রভাত সংবাদদাতা, গাজীপুর : গাজীপুরে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে একটি কারাখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল রবিবার সকালে তাঁরা নগরের বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কটির দুই পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েন।
বিক্ষুব্ধ শ্রমিক, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর নগরের বড়বাড়ি এলাকায় অবস্থিত ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকদের প্রায় সাত মাসের বেতন বকেয়া পড়েছে। দুই শতাধিক শ্রমিকের বেতন না দিয়ে কয়েক মাস আগে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। বিভিন্ন সময়ে শ্রমিকেরা বকেয়া বেতনের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাঁদের বেতন দেয়নি। শ্রমিকেরা এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসকের কাছেও অভিযোগ করেছেন। শেষ পর্যন্ত আজ সকাল ৯টার দিকে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানাটির সামনে শতাধিক শ্রমিক জড়ো হন। পরে তাঁরা বৈদ্যুতিক খুঁটি ফেলে বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ এসে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
কারখানাটির শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহফুজুর রহমান বলেন, তাঁদের কারখানার ২০৮ জন শ্রমিকের ৭ মাসের বেতন-বোনাস বকেয়া আছে। বেতন-ভাতা না দিয়ে ৬ মাস আগে কারখানার মালিক গোপনে কারখানা বন্ধ করে দেন। কিন্তু শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়নি। তাই বকেয়া বেতন-ভাতার দাবিতে তাঁরা আজ মহাসড়ক অবরোধ করেছেন। সেই সঙ্গে দ্রুত কারখানা চালু করে শ্রম আইন অনুযায়ী বেতন–ভাতা পরিশোধের দাবি জানাচ্ছেন। বেতন-ভাতা পরিশোধ করা না হলে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।
গাজীপুর নগরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, শ্রমিকদের দাবির বিষয়টি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধান করা হবে। সেই সঙ্গে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।