রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্সে ভর্তি শুরু আজ

প্রকাশিত - ১৯ আগস্ট, ২০২৬   ১২:১৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আগ্রহী প্রার্থীরা ১০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

এবারের ভর্তি বিজ্ঞপ্তিতে এলএলবি ১ম পর্ব (২০২৬-২৭), পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম (২০২৬-২৭), পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স (২০২৬-২৭), এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (২০২৫-২৬) ও এমবিএ ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (২০২৫-২৬) কোর্সে ভর্তির সুযোগ রয়েছে। 

আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি বাবদ ১ হাজার টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ১২ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে। নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু নির্দিষ্ট কোর্সের ভর্তি কার্যক্রম অনলাইনে না হয়ে সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পরিচালিত হবে। পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স, ফটোগ্রাফি, মিউজিক, থিয়েটার স্টাডিজ, ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস কোচিং এবং মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট কোর্সে ভর্তিচ্ছুদের অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। এসব কোর্সে আবেদনের জন্য শিক্ষার্থীদের সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব তত্ত্বাবধানে ভর্তি প্রক্রিয়া পরিচালিত হবে।

আবেদনের যোগ্যতা হিসেবে এলএলবি ১ম পর্ব, জার্নালিজম ও লাইব্রেরি সায়েন্স কোর্সের জন্য যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পরীক্ষায় ন্যূনতম ৪০ শতাংশ নম্বর বা সিজিপিএ ২.০ থাকতে হবে। অপরদিকে এমবিএ কোর্সের জন্য ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর বা সিজিপিএ ২.২৫ থাকতে হবে। তবে দ্বৈত ভর্তির ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভর্তি নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই প্রোগ্রামে ভর্তি হতে পারবেন না এবং আবেদনে ভুল বা অসত্য তথ্য দিলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।

আর মেধা তালিকা তৈরির ক্ষেত্রে স্নাতক পর্যায়ের অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজে আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। মেধাক্রম সমান হলে জন্ম তারিখের ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তিচ্ছুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অথবা মোবাইলের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।