২৪ ঘণ্টা অনলাইন : ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি ঘুরতে ভালোবাসেন। কখনো পাহাড়, কখনো সমুদ্রে ছুটে যান প্রায় তিনি। তারপর সেই সুন্দর মুহূর্তের ভিডিও কিংবা ছবি ভক্তদের মাঝে ছড়িয়ে দেন। এবার তেমনই কিছু ছবিতে মুগ্ধতা ছড়ালেন এই চিত্রনায়িকা।
১৮ আগস্ট সকাল সকাল এই নায়িকা কিছু ছবি প্রকাশ করলেন সমুদ্রতট থেকে। সিনেমার শুটিংয়ের কাজে বেশ কিছুদিন ধরে নেপালে রয়েছেন তিনি। কাজের ফাঁকে ঘুরছেন পাহাড়ে, সমুদ্রে, ঝর্ণায়।
ছবিটিতে তার গায়ে নরম রোদের ছোঁয়া। পেছনে সমুদ্রের জলরাশি। দেখে যে কেউই মুগ্ধ হবেন। অবশ্য ছবিগুলো কোথায় তুলেছেন, তা প্রকাশ করেননি তিনি। বলে রাখা ভালো, নেপালে কোনো সমুদ্র সৈকত নেই।
তবে, ছবিগুলোর মূল আলোচনার বিষয় তার আউটফিট। মাথায় ক্যাপ, চোখে রোদচশমা। স্লিভলেস ব্ল্যাক ক্যাজুয়াল টপস; প্রায় পুরো ব্ল্যাক কম্পোজিশনে বেশ নজর কেড়েছেন এই নায়িকা। খোলামেলা চুল ও হালকা হাসিতে একদম সাবলীলভাবে নিজেকে ফ্রেমবন্দি করেছেন এই নায়িকা।
অপু বিশ্বাসের এমন ওয়েস্টার্ন ও স্টাইলিশ আউটফিট প্রকাশের পর পরই মন্তব্যের ঘরে ভিড় জমাচ্ছেন ভক্তরা। ছবিগুলোতে নানা প্রতিক্রিয়ার পাশাপাশি ভালোবাসা প্রকাশ করছেন তার ভক্ত-অনুরাগীরা।
এএডি/
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।