রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাসানের প্রশংসায় ওয়াসিম আকরাম

প্রকাশিত - ১৭ আগস্ট, ২০২৬   ০৬:২২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে দেওয়া এই জয়কে ‘মহাকাব্যিক’ বলে প্রশংসা করেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের প্রশংসা করে আকরাম বলেন, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতি ও এই ফরম্যাটের প্রতি তাদের গুরুত্বের প্রমাণ।

বাংলাদেশের জয়ে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি, মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্য এবং হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে হাসানের বোলিংয়েই বিশেষভাবে মুগ্ধ আকরাম।

হাসান মাহমুদের প্রশংসা করে তিনি বলেন, তাঁর বোলিংয়ের লেংথ ছিল নিখুঁত। বাড়তি কিছু করার চেষ্টা না করে টেস্ট ক্রিকেটের উপযোগী ধারাবাহিক ও মানসম্পন্ন বোলিং করেছেন তিনি।

ডারউইন টেস্টে হাসান দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করেন। প্রথম ইনিংসে তাঁর ৬ উইকেটের নৈপুণ্যে অস্ট্রেলিয়া ১৯৮ রানে গুটিয়ে যায়। পরে বাংলাদেশ ৪২৬ রান করে বড় লিড নেয়। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২৮৪ রানে অলআউট হলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৫৭ রান। সেই রান মাত্র এক উইকেট হারিয়ে তুলে নেয় বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টেই ৯ উইকেট নিয়ে হাসান মাহমুদ সফরকারী বোলারদের সেরা বোলিংয়ের বিশেষ তালিকায় ওয়াসিম আকরামের কাছাকাছি জায়গা করে নিয়েছেন।

এই জয় অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট ইতিহাসে দ্বিতীয় জয় এবং অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।