রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী

প্রকাশিত - ১৬ আগস্ট, ২০২৬   ১১:২৮ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : মাত্র ২৭ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ। এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নানা অস্বস্তির সঙ্গে লড়াইয়ের পর গত ১৫ জুলাই ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার।

অনন্যার মৃত্যুর খবর তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়। সেখানে বলা হয়েছে, এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী। তবে প্রতিকূলতার মধ্যেও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে যাচ্ছিলেন তিনি।

বিবৃতিতে অনন্যার আত্মার শান্তির জন্য সবার কাছে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছে পরিবার।
একই সঙ্গে এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরিবিলি পরিবেশ বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

মুম্বাইয়ে বেড়ে ওঠা অনন্যা রাজ হিন্দি ও আঞ্চলিক চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন সংগীতচিত্রেও কাজ করেছেন। ২০১৬ সালে ‘সেভেন আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। পরে ‘দ্য ফাইনাল এক্সিট’ ও ‘ঘোস্ট’ সিনেমায় অভিনয় করেন তিনি।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সংগীতচিত্রে কাজ করেও পরিচিতি পেয়েছিলেন অনন্যা। দেশের শীর্ষস্থানীয় কয়েকটি সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সংগীতচিত্রে দেখা গেছে তাঁকে।হিন্দি সিনেমার পাশাপাশি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রেও কাজ করেছেন অনন্যা। ২০২২ সালে মুক্তি পাওয়া তেলুগু রহস্যধর্মী সিনেমা ‘থাগ্গেদে লে’-তে নবীন চন্দ্র, দিব্যা পিল্লাই ও পি রবি শঙ্করের সঙ্গে অভিনয় করেন তিনি।

এ ছাড়া ‘মাদ্রাজি গ্যাং’ সিনেমায় সারিতা চরিত্রে অভিনয় করেছিলেন অনন্যা।মুম্বাইয়ের বস্তিতে বেড়ে ওঠা এক নারী ও এক গ্যাংস্টারের প্রেমিকার ভূমিকায় দেখা যায় তাঁকে।মাত্র ২৭ বছর বয়সে অনন্যার এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার, সহকর্মী ও অনুরাগীদের মধ্যে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।