২৪ঘণ্টা অনলাইন : ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি মার্কিন সেনাদের হত্যা বা জীবিত আটক করার জন্য বিশেষ আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর উপস্থিতির সময় শেষ হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।
১৬ আগস্ট তেহরানে জাতীয় সাংবাদিক দিবসের এক অনুষ্ঠানে তিনি জানান, সাধারণ মানুষের দেওয়া অনুদানে এই পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। কোনো ব্যক্তি মার্কিন সেনাকে হত্যা বা বন্দি করে কর্তৃপক্ষের কাছে দিলে তাকে প্রায় ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে। কোনো নারী এই কাজ করলে তাকে দ্বিগুণ অর্থ দেওয়া হবে এবং ব্যবহৃত অস্ত্রটি দ্বিগুণ মূল্যে কিনে নিয়ে জাদুঘরে রাখা হবে।
বক্তব্যে তিনি জানান, ইসলামি বিপ্লবের নেতা মোজতবা খামেনির নির্দেশনায় সামরিক ও নিরাপত্তাবাহিনীতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিবসহ শীর্ষ ছয়টি পদে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
হাতামি আরও দাবি করেন, ইরানি বাহিনী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ সফল হামলা চালিয়েছিল, যার কারণে তাদের যুদ্ধবিমান উড্ডয়ন কিছু সময়ের জন্য বন্ধ থাকে। এছাড়া তিনি স্পষ্ট করেন যে পারস্য উপসাগর, ওমান সাগর ও হরমুজ প্রণালি দিয়ে মার্কিন বাহিনীর চলাচলের অনুমতি আর দেওয়া হবে না এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারই একমাত্র সমাধান।
সূত্র: প্রেস টিভি।
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।