রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের জয়

প্রকাশিত - ১৬ আগস্ট, ২০২৬   ০১:২৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইন টেস্টে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চার দিনেই ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই জয় বিশেষ তাৎপর্যের। দুই দশকেরও বেশি সময় পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে এমন দাপুটে জয় পেল বাংলাদেশ।

ম্যাচের প্রথম দিন থেকেই বাংলাদেশের পেসাররা অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামান। স্বাগতিকরা দুইশ রানের আগেই অলআউট হয়ে যায়। এরপর ব্যাট হাতে বাংলাদেশের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন তানজিদ হাসান তামিম। নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের অর্ধশতকে বাংলাদেশ প্রথম ইনিংসে ২২৮ রানের বড় লিড নেয়।

দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের বোলারদের সামনে খুব বেশি প্রতিরোধ গড়তে পারেনি অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিন সেঞ্চুরি করে দলকে কিছুটা লড়াইয়ে ফেরালেও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে অস্ট্রেলিয়ার লিড বড় হতে পারেনি।

বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান। তানজিদ হাসান দ্রুত আউট হলেও সাদমান ইসলাম ও মুমিনুল হক দায়িত্বশীল ব্যাটিংয়ে কোনো বিপদ হতে দেননি।

১৫তম ওভারের দ্বিতীয় বলে বেউ ওয়েবস্টারকে চার মেরে বাংলাদেশের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন মুমিনুল হক। তিনি ৩০ রানে অপরাজিত থাকেন। সাদমান অপরাজিত ছিলেন ২৫ রানে। বাংলাদেশ ১ উইকেটে ৫৭ রান তুলে জয় পায়।

বল হাতে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন হাসান মাহমুদ। তার দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে তানজিদের সেঞ্চুরি, শান্ত-মিরাজের ব্যাটিং এবং দলের সম্মিলিত পারফরম্যান্সেই অস্ট্রেলিয়ার মাটিতে স্মরণীয় জয় পেল বাংলাদেশ।

এই জয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।