রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডিমের দাম কমেছে, স্থির মাছ-মাংস

প্রকাশিত - ১৪ আগস্ট, ২০২৬   ১২:৩৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : রাজধানীর বাজারে ডিমের দাম কিছুটা কমলেও মাছ-মাংসের দামে তেমন পরিবর্তন নেই। গত সপ্তাহের তুলনায় ডজনপ্রতি ডিমের দাম কমেছে ১০ টাকা। অন্যদিকে ব্রয়লার মুরগির দামও কেজিতে কিছুটা কমেছে।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। গত সপ্তাহে একই পরিমাণ ডিমের দাম ছিল ১৫০ থেকে ১৫৫ টাকা।

মাছের বাজারে দাম মোটামুটি স্থিতিশীল। তবে মাছভেদে কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত দাম বাড়া-কমা করছে। পাঙাশ ২৩০, তেলাপিয়া ২৬০, চিংড়ি ৮০০ থেকে ৯০০ এবং পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রুই বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকা এবং ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা কেজি।

এদিকে গরুর মাংস আগের দামেই ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের ২০০ টাকা থেকে কমে এখন ১৯০ থেকে ১৯৫ টাকা কেজি হয়েছে। সোনালি মুরগি ৩২০ থেকে ৩৪০, হাইব্রিড ২৯০ থেকে ৩০০ এবং লেয়ার ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানান, মাছের দাম প্রতিদিনই কিছুটা ওঠানামা করছে। সকালে এক দাম থাকলেও বিকেলে তা পরিবর্তন হচ্ছে। ফলে বাজারে মাছ-মাংসের দামে এখনো বড় কোনো স্বস্তি ফেরেনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।