২৪ঘণ্টা অনলাইন : অস্ট্রেলিয়ার মাটিতে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভালো পারফর্ম করে আবারও জাতীয় দলে ফেরার লক্ষ্য ঠিক করেছেন বাংলাদেশ ‘এইচপি’ দলের ক্রিকেটার শামীম পাটোয়ারী।
১৩ আগস্ট মিরপুরে বাংলাদেশ দলের ফটোসেশনের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শামীম। তিনি জানান, অস্ট্রেলিয়ার কন্ডিশনে নিজের সেরাটা দিয়ে জাতীয় দলে ফেরার পথ তৈরি করতে চান।
শামীম বলেন, জাতীয় দলের বাইরে থাকায় এবারের সফরে ব্যক্তিগতভাবে ভালো করার লক্ষ্য রয়েছে তার। পাশাপাশি দলের জয়ে অবদান রাখাই মূল উদ্দেশ্য।
টি-টোয়েন্টিতে সাধারণত ফিনিশারের ভূমিকায় খেলেন শামীম। এইচপি দলেও একই দায়িত্ব পালন করবেন তিনি। তার ভাষায়, ছয় নম্বরে ব্যাটিং করে ইনিংসের শেষদিকে দলকে জয়ের পথে নেওয়াই তার প্রধান কাজ।
অস্ট্রেলিয়ার কন্ডিশন নিয়েও আশাবাদী এই ব্যাটার। শামীম জানান, এর আগেও সেখানে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। অস্ট্রেলিয়ার উইকেট ভালো হওয়ায় দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ভালো ক্রিকেট খেলতে চান।
শামীমের লক্ষ্য শুধু ব্যক্তিগত সাফল্য নয়, দলকে টুর্নামেন্টের শিরোপা এনে দেওয়া। তিনি বলেন, অস্ট্রেলিয়ায় গিয়ে ভালো ক্রিকেট খেলে চ্যাম্পিয়ন হওয়াই তাদের প্রধান লক্ষ্য।
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।