রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুতিনের কুরিল সফরে ক্ষুব্ধ জাপান

প্রকাশিত - ১৩ আগস্ট, ২০২৬   ১০:৫৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জের ইতুরুপ দ্বীপ সফর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই সফরকে ‘একেবারেই অগ্রহণযোগ্য’ বলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জাপান। ১৩ আগস্ট বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পুতিন ইতুরুপ দ্বীপ পরিদর্শন করেছেন। জাপানে দ্বীপটি এতোরোফু নামে পরিচিত। কুরিল দ্বীপপুঞ্জের দক্ষিণাঞ্চলের চারটি দ্বীপের মালিকানা নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, পুতিনের এই সফর জাপানি জনগণের অনুভূতিতে আঘাত করেছে এবং বিতর্কিত দ্বীপগুলোর বিষয়ে টোকিওর অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। তিনি দাবি করেন, দ্বীপগুলো ঐতিহাসিকভাবে ও আন্তর্জাতিক আইন অনুযায়ী জাপানের ভূখণ্ড।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগিও সফরটির প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, এসব দ্বীপ জাপানের ‘অবিচ্ছেদ্য ভূখণ্ড’।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে সোভিয়েত ইউনিয়ন কুরিল দ্বীপপুঞ্জ দখল করে নেয়। এরপর প্রায় ১৭ হাজার জাপানি বাসিন্দাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। দ্বীপগুলোর মালিকানা বিরোধের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া ও জাপানের মধ্যে এখনো আনুষ্ঠানিক শান্তিচুক্তি হয়নি।

সফরকালে পুতিন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং দ্বীপের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন বলে জানিয়েছে রুশ গণমাধ্যম।

কুরিল দ্বীপপুঞ্জ রাশিয়ার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। গত এক দশকে মস্কো সেখানে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। ইতুরুপ দ্বীপে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ সামরিক বিমানঘাঁটিও রয়েছে।

ইউক্রেনে রাশিয়ার হামলার পর ২০২২ সালে মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে জাপান। এর পর থেকে দুই দেশের সম্পর্ক আরও শীতল হয়েছে। এর আগেও রুশ প্রধানমন্ত্রী ও অন্যান্য শীর্ষ কর্মকর্তার বিতর্কিত দ্বীপ সফরের প্রতিবাদ জানিয়েছে টোকিও।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।