রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের আমেজ

প্রকাশিত - ১৩ আগস্ট, ২০২৬   ১০:১৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটাই কিশোরগঞ্জে তার প্রথম সফর। সফরে প্রধানমন্ত্রী রেকর্ড পরিমাণ কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে। এদিকে প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জে আগমন উপলক্ষে জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, বিতরণ ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচির পাশাপাশি বিকাল ৪টায় কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত কর্মসূচি থেকে রয়েছে ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন পর্ব। এছাড়াও এখানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিকে সম্মানী প্রদান করবেন প্রধানমন্ত্রী। এর আগে গত ১০ মার্চ দিনাজপুর থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- দুপুর সাড়ে ১২টায় কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন, দুপুর ১টায় কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ, দুপুর আড়াইটায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকার গৃহীত উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন এবং জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখা কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে বিকাল সোয়া ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত  কিশোরগঞ্জ সার্কিট হাউসে উপস্থিতি ও বিরতি। বিকাল ৪টায় কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ ও অন্যান্য কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ থেকে সড়কপথে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন বলে তার প্রটোকল অফিসার মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সরকারি সফরের কর্মসূচি থেকে জানা গেছে।

এদিকে প্রধানমন্ত্রীর এমন বিরতিহীন সরকারি সফর উপলক্ষে কিশোরগঞ্জ জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। এছাড়া এসব কর্মসূচি সফল ও শান্তিপূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ইতোমধ্যে কিশোরগঞ্জের এসব স্থান পরিদর্শন এবং জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজের লোকজনের সঙ্গে মতবিনিময় করছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি বাস্তবায়নে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের এমপি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের এমপি অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।