২৪ঘন্টা অনলাইন : “দুইবারের সাবেক বিশ্বজয়ী তারা, অথচ টানা তৃতীয়বার খেলতে হবে বাছাইপর্ব! আর কোনো হিসাব-নিকাশ ছাড়াই ২০২৭ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলল বাংলাদেশ ও আফগানিস্তান!”
আয়ারল্যান্ডের বিরুদ্ধে চমৎকার জয়ে সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছে আফগানিস্তান।
আন্তর্জাতিক ক্রিকেটের এই সমীকরণে দারুণ স্বস্তি পেল বাংলাদেশও! স্বাগতিক দক্ষিণ আফ্রিকা র্যাংকিংয়ের শীর্ষে থাকায় শেষ দল হিসেবে টাইগারদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেছে।
অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও ইংল্যান্ডের মতো ক্রিকেট জায়ান্টদের পাশে সরাসরি মূল পর্বে যোগ দিচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান।
অন্যদিক, কাট-অফ ডেটের আগেই বড় ধাক্কা খেল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ভারতে গিয়ে শেষ দুই ম্যাচ জিতলেও তাদের ৯ নম্বরে ওঠার আর কোনো পথ খোলা নেই।
২০২৩ বিশ্বকাপে মূল পর্ব থেকে ছিটকে পড়া ক্যারিবীয়দের ২০২৭ আসরে অংশ নিতে ফের লড়তে হবে কঠিন কোয়ালিফায়ারে।
বিশ্বকাপের এমন রোমাঞ্চকর সমীকরণ নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে নতুন জল্পনা-কল্পনা!
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।