রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষায় মেগা প্ল্যান, জাতিসংঘে বড় চাওয়া শিক্ষামন্ত্রীর!

প্রকাশিত - ০৯ আগস্ট, ২০২৬   ১০:৩৭ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : “শুধুমাত্র সনদভিত্তিক পড়ালেখা দিয়ে কি বিশ্বমঞ্চে টেকা সম্ভব? নাকি সময় এসেছে পুরো শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর?”

ঠিক এই প্রশ্নকে সামনে রেখেই দেশের শিক্ষা খাতকে বদলে দিতে এক বিশাল মাস্টারপ্ল্যানের কথা জানালেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাতে উঠে আসে এই মেগা পরিকল্পনার চিত্র।

মন্ত্রী স্পষ্ট জানান, দেশের তরুণ ও বিশাল জনসংখ্যাকে বসে না রেখে দ্রুত ‘জনসম্পদে’ রূপান্তর করতে চায় সরকার।

আর তার মূল চাবিকাঠি হিসেবে বেছে নেওয়া হয়েছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে ।

এই মহা-উদ্যোগকে বাস্তবে রূপ দিতে এবং শিক্ষার সর্বাধুনিক সংস্কারে সরাসরি জাতিসংঘের সমর্থন ও বড় সহায়তা চেয়েছেন শিক্ষামন্ত্রী।

জবাবে বাংলাদেশের সম্ভাবনাময় তরুণদের ভূয়সী প্রশংসা করেন আইরিন খান। বিশ্বজুড়ে তরুণদের সাফল্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি স্পষ্ট পরামর্শ দেন শিক্ষায় তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও বহুগুণ বাড়াতে হবে!

সরকারের এই নতুন ভিশন আর জাতিসংঘের ইতিবাচক সংকেত কি পারবে আমাদের দেশের ক্লাসরুমের ছবিটা চিরতরে বদলে দিতে?

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।