রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির বাবার শেষকৃত্যে রোজারিওতে মেসি

প্রকাশিত - ০৯ আগস্ট, ২০২৬   ১১:৫২ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন :  লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল অঙ্গনে। বাবাকে শেষবারের মতো বিদায় জানাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আর্জেন্টিনার রোজারিওতে পৌঁছেছেন আর্জেন্টাইন তারকা।

৮ আগস্ট স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটে রোজারিও বিমানবন্দরে পৌঁছান মেসি। তার সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানরা। পরে কঠোর নিরাপত্তার মধ্যে বিমানবন্দর ত্যাগ করেন তারা। রোজারিওর কাছের শহর পেরেজে হোর্হে মেসিকে সমাহিত করার কথা রয়েছে।

৬৮ বছর বয়সী হোর্হে মেসি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। স্থানীয় সময় ৭আগস্টদিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হোর্হে মেসির শেষকৃত্য হবে পারিবারিক পরিসরে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরাই এতে উপস্থিত থাকবেন। তবে প্রিয় তারকার বাবাকে শেষ বিদায় জানাতে এরই মধ্যে কবরস্থানের বাইরে জড়ো হয়েছেন অনেক মেসিভক্ত।

মেসির ক্যারিয়ারে হোর্হে মেসির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবার পাশাপাশি দীর্ঘ সময় তিনি মেসির এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাই বাবার মৃত্যুতে মেসি ও তার পরিবারকে সমবেদনা জানিয়েছে বিশ্বের বিভিন্ন ফুটবল ক্লাব ও সংগঠন।

বাবার মৃত্যুর কারণে ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের ম্যাচে মন্টেরির বিপক্ষে খেলেননি মেসি। ম্যাচ শুরুর আগে তার বাবার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। গ্যালারিতে সমর্থকেরা ‘ফোর্সা, লিও’—অর্থাৎ ‘শক্ত থাকো, লিও’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

ম্যাচে ইন্টার মায়ামির হয়ে গোল করেন মেসির জাতীয় দলের সতীর্থ রদ্রিগো ডি পল। গোল করার পর জার্সি খুলে নিচে থাকা মেসির ১০ নম্বর জার্সি দেখান তিনি। এভাবেই আবেগঘন মুহূর্তে গোলটি মেসিকে উৎসর্গ করেন ডি পল।

তবে মেসিকে ছাড়া ম্যাচে শেষ পর্যন্ত ২-১ গোলে মন্টেরির কাছে হেরে যায় ইন্টার মায়ামি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।