২৪ঘণ্টা অনলাইন : লালমনিরহাটের বিভিন্ন এলাকায় প্রচলিত পদ্ধতির পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। অতিবৃষ্টি ও তীব্র রোদের মতো প্রতিকূল আবহাওয়ায় ফসল রক্ষায় মালচিং পেপার, জৈব সার, মাটির গুণাগুণ পরীক্ষা এবং পরিমিত রাসায়নিক সার ব্যবহারের দিকে ঝুঁকছেন তারা। পাশাপাশি লতাজাতীয় সবজির জন্য নেট ও কটন সুতার মাচাও তৈরি করছেন কৃষকেরা।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আধুনিক পদ্ধতিতে চাষাবাদে সেচ, সার প্রয়োগ ও কীটনাশক ব্যবহারে সুবিধা হচ্ছে। একই সঙ্গে জমিতে অতিরিক্ত সার প্রয়োগের প্রয়োজন কমছে এবং ফসলের উৎপাদনও বাড়ছে। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি লোকসানের ঝুঁকিও কমছে।
আদিতমারী উপজেলার কমলাবাড়ী এলাকার কৃষক বলেন, অতিবৃষ্টি ও অতিরিক্ত রোদের কারণে প্রচলিত পদ্ধতিতে সবজি চাষ করে অনেক সময় কাঙ্ক্ষিত লাভ পাওয়া যায় না। তবে মালচিং পেপার ব্যবহার করলে ফসল প্রতিকূল আবহাওয়ার ক্ষতি থেকে তুলনামূলকভাবে সুরক্ষিত থাকে। পাশাপাশি সেচ দেওয়া সহজ হওয়ায় ফলনও ভালো হয়।
দারোগার বাজার এলাকার কৃষক দীন ইসলাম জানান, মালচিং পেপার ব্যবহার করে সবজি চাষে উৎপাদন খরচ কমছে এবং ফলনও ভালো হচ্ছে। কৃষি বিভাগ যদি বাজারে মানসম্মত বীজ ও কীটনাশকের সরবরাহ নিশ্চিত করে, তাহলে আধুনিক পদ্ধতিতে চাষ করে আরও বেশি কৃষক লাভবান হতে পারবেন।
আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের কৃষি উদ্যোক্তা বলেন, প্রচলিত পদ্ধতির তুলনায় মালচিং পেপার ব্যবহার করে চাষাবাদ করা সহজ। এতে শ্রমিক খরচসহ বিভিন্ন ব্যয় কমে আসে। অতিরিক্ত রোদ-বৃষ্টিতেও ফসল নষ্ট হওয়ার ঝুঁকি তুলনামূলক কম থাকে।
লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাইখুল আরেফিন বলেন, কৃষিতে মালচিং পদ্ধতির ব্যবহার ইতিবাচক। এ পদ্ধতিতে সবজি চাষ করলে রোগবালাই কম হয়, জমিতে প্রয়োগ করা সার অপচয় কমে এবং ভালো ফলন পাওয়ার সম্ভাবনা বাড়ে।
কৃষকদের মতে, আধুনিক প্রযুক্তি ও কৃষি বিভাগের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে লালমনিরহাটে সবজি চাষ আরও লাভজনক ও টেকসই হয়ে উঠতে পারে।
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।