রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে কেবল কারে চড়ে আতঙ্কিত অপু বিশ্বাস

প্রকাশিত - ০৮ আগস্ট, ২০২৬   ১১:১০ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : নেপালের পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে গিয়ে এবার ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। দেশটির পোখারা অন্নপূর্ণার রোমাঞ্চকর কেবল কারে চড়ে একদিকে যেমন উপভোগ করেছেন আকাশপথের ভ্রমণ, অন্যদিকে তেমনি উচ্চতার কারণে অনুভব করেছেন তীব্র ভয়।

বর্তমানে নেপালে অবস্থান করছেন অপু বিশ্বাস। সেখানে নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ে ব্যস্ত সময় কাটছে তাঁর। শুটিংয়ের ফাঁকে ঘোরাঘুরি করতে গিয়ে বৃহস্পতিবার পোখারার অন্নপূর্ণা এলাকায় ক্যাবল কারে ওঠেন এই অভিনেত্রী।

কেবল কারে চড়ার অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ফেসবুক লাইভে আসেন অপু।সেখানে নিজের রোমাঞ্চ ও আতঙ্কের কথা জানান তিনি। লাইভের ক্যাপশনে লিখেছিলেন, ‘ভীষণ ভয় লাগছে।’অপু জানান, কেবল কারটি অনেক উঁচু দিয়ে চলায় তাঁর কাছে অভিজ্ঞতাটি মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের ক্যাবল কারে চড়ার চেয়েও বেশি ভয়ংকর ও চ্যালেঞ্জিং মনে হয়েছে। পাহাড়ের অনেক ওপরে ঝুলন্ত অবস্থায় চলার সময় রোমাঞ্চের পাশাপাশি ভয়ও কাজ করছিল তাঁর মধ্যে।

তবে ভয় পেলেও ভ্রমণের অভিজ্ঞতা উপভোগ করেছেন অপু। একই সঙ্গে উচ্চতাভীতিতে ভোগা মানুষের জন্য সতর্কবার্তাও দিয়েছেন তিনি। যাদের হাইফোবিয়া রয়েছে কিংবা হার্টের সমস্যা আছে, তাদের এমন ক্যাবল কারে না ওঠার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। শুটিং ও ভ্রমণের ব্যস্ততার মধ্যেও অবশ্য ব্যক্তিগত আবেগ থেকে দূরে থাকতে পারেননি অপু। নেপালের এই বিশেষ মুহূর্তে নিজের সন্তানকে ভীষণভাবে মিস করছেন বলেও ফেসবুক লাইভে জানান তিনি।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।