রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘লক আপ’ সিজন ২ জিতলেন শ্রেয়া কালরা

প্রকাশিত - ০৬ আগস্ট, ২০২৬   ১১:৩২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : জনপ্রিয় রিয়েলিটি শো ‘লক আপ’-এর দ্বিতীয় সিজনের বিজয়ী হয়েছেন শ্রেয়া কালরা। গ্র্যান্ড ফিনালে সবার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ট্রফি জেতার পাশাপাশি ১ কোটি রুপি নগদ পুরস্কারও পেয়েছেন।

নেটফ্লিক্সে প্রচারিত এই শোয়ের দ্বিতীয় সিজনের ফাইনাল পর্বে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা ছিল। ফাইনালে শ্রেয়ার সঙ্গে লড়াই করেন শিবাঙ্গী যোশি, রাম কাপুর, শিল্পা শিন্ডে এবং যোগেশ রাওয়াত। এর মধ্যে শিবাঙ্গী যোশি প্রথম রানার-আপ হন।ফাইনালের ঠিক আগে প্রতিযোগিতা থেকে বিদায় নেন বরুণ যাদব ও আকাঙ্ক্ষা চামোলা।

উপস্থাপক রিতেশ দেশমুখ প্রতিযোগীদের যৌথভাবে একজনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে বলেন। এরপর শ্রেয়া কালরা, যোগেশ রাওয়াত ও বরুণ যাদব একসঙ্গে ভোট দিয়ে আকাঙ্ক্ষাকে বাদ দেন।

অন্যদিকে, শো-এর একটি আগের টাস্ক জিতে যোগেশ রাওয়াত ১০ লাখ রুপি নগদ পুরস্কারও পান।এর আগে হার্ষাদ চোপড়া শিবাঙ্গী যোশিকে বাঁচাতে নিজের ফাইনালে ওঠার সুযোগ ছেড়ে দেন।

পরে শো থেকে বেরিয়ে তিনি জানান, শিবাঙ্গীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক নেই, তারা শুধু ভালো বন্ধু। ‘লক আপ’ সিজন ২ ২০২৬ সালের ২৭ জুন নেটফ্লিক্সে শুরু হয়। এবারের সিজনটি সঞ্চালনা করেন ফারাহ খান ও রিতেশ দেশমুখ। এর আগের সিজনের সঞ্চালক ছিলেন কঙ্গনা রানাউত।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।