রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় শতকে উচ্ছ্বসিত মিরাজ

প্রকাশিত - ০৬ আগস্ট, ২০২৬   ০৪:৫৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : অস্ট্রেলিয়া সফরের প্রথম প্রস্তুতি ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করেছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাঁর অপরাজিত সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ২৬৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

প্রথম দিনে ব্যাটিং শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ২ উইকেট হারিয়ে ৫১ রান করেছে। ফলে তারা এখনও বাংলাদেশের চেয়ে ২১২ রানে পিছিয়ে রয়েছে। দ্বিতীয় দিনের খেলায় সেখান থেকেই ইনিংস শুরু করবে স্বাগতিকরা।

দিন শেষে নিজের ইনিংস নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন মিরাজ। তিনি বলেন, শুরুতে উইকেট ও কন্ডিশন বেশ চ্যালেঞ্জিং ছিল। তাই শুরু থেকেই আক্রমণাত্মক না হয়ে ধৈর্য ধরে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন।

মিরাজ বলেন, প্রথমবার অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলায় শুরুটা সহজ ছিল না। প্রতিপক্ষের বোলাররা ধারাবাহিকভাবে ভালো জায়গায় বল করছিলেন। তাই তিনি মেরিট অনুযায়ী ব্যাটিং করে উইকেটে থিতু হওয়ার দিকে মনোযোগ দেন এবং সঙ্গীর সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন। পরে সেট হয়ে গেলে রান করাও সহজ হয়ে যায়।

আসন্ন টেস্ট সিরিজের আগে এই শতক আত্মবিশ্বাস বাড়াবে বলেও মনে করেন এই অলরাউন্ডার। তাঁর ভাষায়, প্রস্তুতি ম্যাচের এই ইনিংস টেস্ট সিরিজে ইতিবাচক মানসিকতা নিয়ে নামতে সাহায্য করবে। একই পরিকল্পনা ধরে রাখতে পারলে তা ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলের জন্যও সুফল বয়ে আনবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।