প্রভাত বিনোদন : ভারতের জাতীয় পুরস্কারের মঞ্চে বাংলা সিনেমার জয়জয়কার। ৭০তম জাতীয় চলচ্চিত্র উৎসবের মঞ্চে জোড়া পুরস্কার পেলেন পরিচালক অনিক দত্তের, সত্যজিৎ রায়ের ওপর নির্মিত জিতু কমল অভিনীত সিনেমা অপরাজিত। সেরা মেকআপ এবং প্রোডাকশন ডিজাইন বিভাগে দুটি জাতীয় পুরস্কার এসেছে অপরাজিত’র কাছে।
এছাড়াও কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত কাবেরী অন্তর্ধান সেরা সিনেমার পুরস্কার জিতেছে। করোনা পরিস্থিতির জেরে দুইবছর বন্ধ ছিল জাতীয় পুরস্কার বিতরণের অনুষ্ঠান। সে অনুযায়ী ২০২২ সালে মুক্তি পাওয়া সিনেমাগুলো ছিল তালিকায়। অনিক দত্ত এবং কৌশিক গঙ্গোপাধ্যায় টলিউডকে এনে দিলেন সম্মানীয় এই পুরস্কার। এই মঞ্চে টলিউডের পাশাপাশি দাপট বজায় রেখেছে দক্ষিণ ইন্ডাস্ট্রিও। কান্তারা পেয়েছে সেরা অভিনেতার পুরস্কার। মালয়ালি সিনেমা ‘আত্তম’ জিতে নিয়েছে সেরা সিনেমার শিরোপা।
অন্যদিকে, সেরা হিন্দি সিনেমার পুরস্কার পেলো গুলমোহর। এ আর রহমান এবং প্রীতম পেলেন সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার। ব্রহ্মাস্ত্র ছবির জন্য সেরা প্লেব্যাক গায়ক হিসেবে জাতীয় পুরস্কার জিতলেন অরিজিৎ সিং।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।