রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

হামজা চৌধুরী খেলতে পারেন চ্যাম্পিয়নস লিগে

প্রকাশিত - ০৫ আগস্ট, ২০২৬   ১১:৪১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তবে আজারবাইজানের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম অফসাইডপ্লাস এরই মধ্যে দাবি করেছে, দেশটির ক্লাব সাবাহ এফকের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী।

এই খবর সত্যি হলে ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটির সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন হবে হামজার। গত মৌসুমে বাজে পারফরম্যান্সের পর লেস্টার ইংলিশ ক্লাব ফুটবলের তৃতীয় স্তর ইএফএল লিগ ওয়ানে নেমে গেছে। এদিকে, সাবাহ এফকে গত মৌসুমে আজারবাইজান প্রিমিয়ার লিগের শিরোপা জিতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে জায়গা করে নিয়েছে। বাছাইয়ের প্লে-অফ টপকাতে পারলেই মূল পর্বে জায়গা করে নেবে।

সেটা হলে হামজাকে ২০২৬-২৭ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে দেখা যেতে পারে।কিছুক্ষণ আগে ডেনমার্কের ক্লাব আরহুসের বিপক্ষে প্লে-অফের প্রথম লেগে খেলতে নেমেছে সাবাহ এফকে। ফিরতি লেগ আগামী ১১ আগস্ট। দুই লেগ মিলিয়ে জিততে পারলে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে আজারবাইজানের ক্লাবটি।

যদি প্লে-অফে হেরেও যায়, তবু আগামী মৌসুমে ইউরোপীয় মঞ্চে দেখা যাবে সাবাহ এফকে-কে। সেক্ষেত্রে তারা ইউরোপা লিগে খেলার সুযোগ পাবে।অফসাইডপ্লাসের খবরে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে আলোচনার পর শেষ পর্যন্ত সাবাহ এফকে ও হামজা চৌধুরী সমঝোতায় পৌঁছেছে। ২৮ বছর বয়সী এই ফুটবলার এর আগে লেস্টার সিটি থেকে ধারে বার্টন অ্যালবিয়ন, ওয়াটফোর্ড ও শেফিল্ড ইউনাইটেডে খেলেছেন। লেস্টার সিটির হয়ে হামজা উল্লেখযোগ্য কয়েকটি শিরোপা জিতেছেন।

২০২১ সালে এফএ কাপ। ২০২১-২২ মৌসুমে এফএ কমিউনিটি শিল্ড এবং ২০২৩-২৪ মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন তিনি। ফুটবলারদের বাজারমূল্য নির্ধারণকারী ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, হামজা চৌধুরীর বর্তমান বাজারমূল্য ৪০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬ কোটি টাকা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।