২৪ঘন্টা অনলাইন : “যেন এক জনস্রোত আছড়ে পড়লো স্পেনের উপকূলে! দিগন্তজুড়ে শুধু মানুষ আর মানুষ। কিন্তু এই স্বপ্নের যাত্রাই অনেকের জন্য হয়ে উঠলো যমদূত...”
মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় প্রবেশের চেষ্টাকালে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটে গেছে। মাত্র ২৪ ঘণ্টায় প্রায় ৬০ হাজার অভিবাসনপ্রত্যাশী মরক্কো সীমান্ত পেরিয়ে স্পেনে প্রবেশ করেছে!
এই নজিরবিহীন গণ-অনুপ্রবেশের সময় পদদলিত হয়ে এবং সাগরে ডুবে অন্তত ৫৭ জন অভিবাসনপ্রত্যাশীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন ও সিভিল গার্ড কর্মকর্তারা এই ভয়াবহ তথ্য নিশ্চিত করেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দ্রুত এলাকা পরিদর্শন করেন এবং একে স্পেনের আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন হিসেবে অভিহিত করেন। মাদ্রিদ সরকার অবিলম্বে সেউতায় সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবেশের পর শুক্রবার সন্ধ্যা নাগাদ প্রায় ৪৮ হাজার ৩০০ জনকেই মরক্কোতে ফেরত পাঠানো হয়েছে। বাকিদেরও ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
এই ঘটনা ইউরোপীয় কূটনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। ইউরোপীয় ইউনিয়ন প্রধান একে ‘অনভিপ্রেত’ বললেও ইতালি, ফিনল্যান্ড ও ডেনমার্ক স্পেনকে শেনজেন চুক্তি থেকে সাময়িক বহিষ্কারের দাবি জানিয়েছে। ফ্রান্সও সীমান্তে পাহারা জোরদার করেছে!
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।