রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রহস্যময় তরুণীর সঙ্গে দেখা গেল আরিয়ানকে

প্রকাশিত - ৩১ জুলাই, ২০২৬   ০৪:১৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে ঘিরে ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে। কাজের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেমের সম্পর্ক নিয়ে প্রায়ই নানা আলোচনা দেখা যায়। এবার লন্ডনে এক তরুণীর সঙ্গে আরিয়ানকে দেখা যাওয়ার পর নতুন করে শুরু হয়েছে প্রেমের গুঞ্জন।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি লন্ডনের একটি ক্যাসিনোর বাইরে আরিয়ান খানকে এক তরুণীর সঙ্গে সময় কাটাতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা জল্পনা।

প্রতিবেদন অনুযায়ী, আরিয়ানের সঙ্গে দেখা যাওয়া তরুণীর নাম ভিনি তাকাইর। ভিডিওতে দুজনকে স্বাভাবিকভাবেই আলাপ করতে ও একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। তাদের বন্ধুত্বপূর্ণ রসায়ন অনেকের নজর কাড়লেও সম্পর্কের প্রকৃতি নিয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ধারণা করছেন, আরিয়ান ও ভিনির মধ্যে বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। আবার অন্যদের মতে, এটি কেবল বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ, এর বেশি কিছু নয়।

তবে প্রেমের গুঞ্জন যতই ছড়াক না কেন, বিষয়টি নিয়ে এখন পর্যন্ত আরিয়ান খান কিংবা শাহরুখ খানের পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ফলে রহস্য আপাতত থেকেই যাচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।