রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিকে ট্রফি জেতাতে ফিরলেন মানচিনি

প্রকাশিত - ৩০ জুলাই, ২০২৬   ১০:৩১ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষ পর্যায়ে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন প্রধান কোচ রবের্তো মানচিনি। দ্বিতীয় দফায় জাতীয় দলের দায়িত্ব নিয়ে তিনি শুধু বিশ্বকাপে ফেরার লক্ষ্যই নয়, বড় কোনো আন্তর্জাতিক শিরোপা জয়েরও প্রতিশ্রুতি দিয়েছেন।

চার বছরের চুক্তিতে ইতালির দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে মানচিনি বলেন, তার লক্ষ্য ইতালিকে আবার ইউরোপ ও বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দলে পরিণত করা।

তিনি বলেন, “আমরা চার বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। এই সময়ের মধ্যে অন্তত একটি বড় ট্রফি জিততে চাই। সুযোগ পেলে দুটি শিরোপাও সম্ভব। পাশাপাশি ইতালির সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখাই হবে আমাদের লক্ষ্য।”

বর্তমানে ইতালির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিশ্বকাপে ফেরা। টানা তিনটি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে আজ্জুরিরা। সেই হতাশা কাটিয়ে দলকে পুনর্গঠন করে আবার বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করাই মানচিনির প্রধান লক্ষ্য।

এর আগে ২০১৮ সালে বিশ্বকাপে খেলতে ব্যর্থ হওয়ার পর ইতালির দায়িত্ব নিয়েছিলেন মানচিনি। তার অধীনেই দলটি ইউরো ২০২০ শিরোপা জেতে এবং টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বরেকর্ড গড়ে। পরে সেই রেকর্ড স্পেন ভেঙে দেয়।

২০২৩ সালে ইতালির দায়িত্ব ছেড়ে সৌদি আরবের জাতীয় দলের কোচ হন মানচিনি। তাই দ্বিতীয় মেয়াদে সমর্থকদের আস্থা পুনরুদ্ধার করাও তার অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, “আমি চাই ইতালি এমন একটি দল হয়ে উঠুক, যারা সুন্দর ও আক্রমণাত্মক ফুটবল খেলবে। সমর্থকরা যেন আবার এই দলের প্রেমে পড়ে। তখন হয়তো অতীতের সিদ্ধান্তের জন্য তারাও আমাকে ক্ষমা করে দেবেন।”

মানচিনির প্রত্যাবর্তনে ইতালিয়ান ফুটবলে নতুন আশার সঞ্চার হয়েছে। এখন দেখার বিষয়, তার নেতৃত্বে আজ্জুরিরা আবার বিশ্বকাপের মূল আসরে ফিরতে এবং আন্তর্জাতিক শিরোপার লড়াইয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে কি না।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।