রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা সংকটে আশার আলো: ৩ লাখ ফেরত নিচ্ছে মিয়ানমার!

প্রকাশিত - ৩০ জুলাই, ২০২৬   ০৮:৪১ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : “বছরের পর বছর ধরে ঝুলে থাকা বিশ্ব রাজনীতির অন্যতম জটিল সংকটে অবশেষে আলোর মুখ! বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে অবশেষে সম্মত হয়েছে মিয়ানমার!”

দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট নিরসনে এই বিশাল কূটনৈতিক সাফল্যের চমকপ্রদ তথ্য নিশ্চিত করেছেন খোদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

একইসঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে মালয়েশিয়া থেকেও প্রাথমিকভাবে ৫ হাজার রোহিঙ্গাকে নিজেদের মাটিতে ফিরিয়ে নিতে রাজি হয়েছে নেইপিদো।

মিয়ানমারের সাথে সম্পর্কের সুফল তুলে ধরে আনোয়ার ইব্রাহিম জানান, মিয়ানমার আগে কাউকেই ফেরত নিতে চায়নি। তবে কার্যকর আলোচনার পর তারা এই প্রত্যাবাসনে রাজী হয়েছে।

যদিও এই তিন লাখ রোহিঙ্গা ফেরার সুনির্দিষ্ট দিনক্ষণ বা সময়সীমা এখনো প্রকাশ করা হয়নি।

২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস অভিযানের মুখে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে প্রায় ১৩ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছেন।

সুনির্দিষ্ট রূপরেখা না থাকলেও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাংলাদেশের জন্য এক বিরাট স্বস্তির খবর নিয়ে এলো!

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।