রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিসরের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ

প্রকাশিত - ৩০ জুলাই, ২০২৬   ১২:৫৭ এএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন :  মিসরের ভূমধ্যসাগরীয় বন্দর দামিয়েত্তায় একটি মার্কিন মালিকানাধীন গ্যাসবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে এটি ড্রোন হামলার ফল বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার (২৯ জুলাই) বন্দরে নোঙর করা ‘এনার্গোস উইন্টার’ নামের একটি ট্যাংকারে ড্রোন আঘাত হানার পর বিস্ফোরণ ঘটে এবং তাতে আগুন ধরে যায়।

সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যামব্রে জানিয়েছে, বিস্ফোরণের পর আগুন পাশের ‘গ্যাসলগ সালেম’ নামের আরেকটি গ্যাসবাহী জাহাজেও ছড়িয়ে পড়ে। পরে দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে জাহাজ দুটির কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বন্দরসেবা প্রতিষ্ঠান ইঞ্চকেপ জানিয়েছে, বন্দরে থাকা দুটি গ্যাসবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিরাপত্তা সূত্রগুলোর দাবি, ড্রোন হামলার কারণেই বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত।

এদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের এই হামলার জন্য তাদের ‘চরম মূল্য’ দিতে হবে। তিনি দাবি করেন, জর্ডানে ছোড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়েছে।

তবে দামিয়েত্তা বন্দরের বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো সংগঠন বা রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।