রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় মুক্তা আইসিইউতে

প্রকাশিত - ২৯ জুলাই, ২০২৬   ০৫:৩৪ পিএম
webnews24
২৪ঘণ্টা অনলাইন

২৪ ঘণ্টা অনলাইন : ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ ও জনপ্রিয় অভিনেত্রী মেঘলা মুক্তা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে সেখানে তার জরুরি অস্ত্রোপচার চলছে এবং অবস্থার আশঙ্কাজনক বলে জানা গেছে।

২৯ জুলাই অভিনেত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে অ্যাডমিন প্যানেলের দেওয়া এক বিবৃতিতে এই দুঃসংবাদটি নিশ্চিত করা হয়। বিবৃতি আসার পর থেকেই বিনোদন অঙ্গনসহ ভক্ত-অনুরাগীদের মাঝে নেমে এসেছে গভীর উদ্বেগের ছায়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে অ্যাডমিন প্যানেল উল্লেখ করে, “আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, মেঘলা মুক্তা এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন এবং তার অস্ত্রোপচার চলছে। এই কঠিন মুহূর্তে আমরা সবাইকে অনুরোধ করছি, যেন আপনারা তার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করেন।’’

বিবৃতিতে আরও বলা হয়, ‘‘আমরা একটি সফল অস্ত্রোপচার এবং তার দ্রুত সুস্থতার প্রত্যাশা করছি। দয়া করে কোনো ধরনের ভিত্তিহীন তথ্য বা গুজব ছড়াবেন না। চিকিৎসকদের থেকে অফিসিয়াল তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আপডেট জানিয়ে দেব। আপনাদের ভালোবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ।”

পরিবার ও পেজ অ্যাডমিনদের পক্ষ থেকে কোনো ধরনের অপ্রমাণিত তথ্য বা গুজব না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দেশের সর্বস্তরের দর্শক ও শুভানুধ্যায়ীদের কাছে প্রিয় অভিনেত্রীর দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তারা।

প্রসঙ্গত, মেঘলা মুক্তার শোবিজ অঙ্গনে পথচলা শুরু হয়েছিল মডেলিং ও র‍্যাম্পের মাধ্যমে। এরপর তেলেগু সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’-তে অভিনয়ের মধ্য দিয়ে তিনি সেলুলয়েডের পর্দায় পা রাখেন। ঢাকাই চলচ্চিত্রে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’ সিনেমাগুলোতে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি ‘চক্র ২’ ওয়েব সিরিজের মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।