রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘ অপেক্ষার পর স্বপ্ন পূরণ হলো পুতুলের

প্রকাশিত - ২৮ জুলাই, ২০২৬   ১০:৪২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। তার সংগীতজীবনের অন্যতম বড় স্বপ্ন ছিল বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে গান গাওয়া।

শৈশব থেকে লালন করা সেই স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে দুই দশকেরও বেশি সময় পর। আর সেই অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক স্ট্যাটাসে তুলে ধরেছেন এই শিল্পী।

পুতুল লিখেছেন, ‘ইত্যাদি অনুষ্ঠানের বয়স আমার চেয়েও বেশি। ছোটবেলা থেকেই বাংলাদেশের টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে “ইত্যাদি”কে দেখে বড় হয়েছি। তখন ইত্যাদিতে একটি গান গাওয়া মানেই ছিল একজন শিল্পীর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।’

তিনি জানান, স্কুলজীবনে একবার ‘ইত্যাদি’তে গান গাওয়ার সুযোগ চেয়ে চিঠিও লিখেছিলেন। এমনকি চিঠিতে অনুরোধ করেছিলেন, সেটি যেন টেলিভিশনে পড়ে শোনানো না হয়। এখন সেই স্মৃতি মনে হলে নিজেরই হাসি পায় বলে উল্লেখ করেন তিনি।

দীর্ঘ সংগীত জীবনে দেশের প্রায় সব টেলিভিশন চ্যানেলেই গান গেয়েছেন পুতুল। তবে একটি আক্ষেপ থেকেই গিয়েছিল- ‘ইত্যাদি’র মঞ্চে ওঠা হয়নি। একবার হানিফ সংকেতের সঙ্গে দেখা হলেও নিজের সেই ইচ্ছার কথা মুখ ফুটে বলতে পারেননি।

অবশেষে এলো সেই প্রতীক্ষিত মুহূর্ত। এক দুপুরে হানিফ সংকেতের ফোন পান পুতুল। ফোনের ওপার থেকে ‘ইত্যাদি’তে গান গাওয়ার আমন্ত্রণ জানান জনপ্রিয় এই উপস্থাপক ও নির্মাতা।

ফোন পেয়ে নিজের অনুভূতির কথা জানিয়ে পুতুল লিখেছেন, ‘বিস্মিত মনে ভাবলাম, চাওয়ার মতো চাইলে সৃষ্টিকর্তা মানুষকে চমকে দিয়ে অনেক কিছু ঘটান।’

জানা গেছে, ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে লক্ষ্মীপুরে। ফেনীর মেয়ে হওয়ায় বৃহত্তর নোয়াখালীর শিল্পী হিসেবে পুতুলকে আমন্ত্রণ জানানো হয়। তার সঙ্গে গান পরিবেশন করেছেন সংগীতশিল্পী তানজিনা রুমা।

গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর করেছেন আকাশ মাহমুদ। রেকর্ডিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে পুতুল বলেন, হানিফ সংকেত নিজে উপস্থিত থেকে পুরো কাজ তদারকি করেছেন। চাইলে অন্য কাউকে দায়িত্ব দিলেও পারতেন, কিন্তু তিনি প্রতিটি বিষয় অত্যন্ত মনোযোগের সঙ্গে দেখেছেন।

লক্ষ্মীপুরে শুটিংয়ের অভিজ্ঞতাও ছিল পুতুলের কাছে স্মরণীয়। তার ভাষ্য, শিল্পী থেকে শুরু করে প্রযোজনা দলের প্রতিটি সদস্যের প্রতি হানিফ সংকেতের সম্মান, বিনয়, সহানুভূতি ও মানবিক আচরণ তাকে গভীরভাবে মুগ্ধ করেছে।

স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, ‘অহংকার করার সব কারণ থাকার পরও তিনি কতটা নিরহংকারী, তা কাছ থেকে দেখে বুঝেছি। কিংবদন্তিতুল্য হতে হলে কী ধরনের গুণাবলি প্রয়োজন, সেটিও উপলব্ধি করেছি।’ স্ট্যাটাসের শেষদিকে দর্শকদের বাংলাদেশ টেলিভিশনে শুক্রবার রাত সাড়ে ৮টায় প্রচারিত ‘ইত্যাদি’ অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন পুতুল।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।