রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার সৈকতে ভেসে আসছে বিভিন্ন ধরনের বর্জ্য

প্রকাশিত - ১৭ আগস্ট, ২০২৪   ০৭:৩৮ পিএম
webnews24

প্রভাত সংবাদদাতা, কক্সবাজার  : কক্সবাজার সমুদ্র সৈকতে আবারও জোয়ারের পানির সঙ্গে আবারও ভেসে আসছে সামুদ্রিক বর্জ্য। গতকাল শনিবার ভোরে কলাতলী সৈকত থেকে কবিতা চত্বর পর্যন্ত অন্তত ১২ কিলোমিটার নানা ধরনের বর্জ্য ভেসে আসে। কলাতলী পয়েন্টে গিয়ে দেখা যায়, জেলেদের ব্যবহার্য ছেঁড়া জাল, প্লাস্টিকের দড়ি, বোতল, স্যান্ডেল, ব্যাগ, বিভিন্ন ধরনের শুকনো লতাগুল্ম ও কাঠের টুকরা এবং মৃত সামুদ্রিক প্রাণীর অঙ্গপ্রত্যঙ্গ সৈকতে পড়ে আছে। বর্জ্যগুলো একদিকে যেমন পরিবেশের ক্ষতি করছে, অন্যদিকে সৈকতে পর্যটকদের হাঁটা-চলাও বিঘœ ঘটাচ্ছে।
সৈকতে জেলা প্রশাসনের নিয়োগ করা বিচকর্মী মাহবুব জানান, ভোরে জোয়ারের পানির সঙ্গে সৈকতের সুগন্ধা, সিগাল, লাবণী ও শৈবালসহ বিভিন্ন পয়েন্টে এসব বর্জ্য ভেসে আসছে। সেখানে ছোট্ট ছোট্ট গাছের টুকরা, বাঁশের শেকড়, পোড়া কাঠও আছে। ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক হোসাইন জিয়াদ বলেন, পরিবারকে নিয়ে ভোরে সৈকতের ঢেউ উপভোগ করতে এসেছিলাম। কিন্তু এখানে এসে দেখি পুরো সৈকত জুড়ে বর্জ্য।
পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সী লাইফ গার্ডের কর্মী জয়নাল আবেদীন ভুট্টু বলেন, ভোর থেকে জোয়ারের পানির সাথে বর্জ্য গুলো ভেসে আসে। এখনো আরো আসছে।এতে সৈকতে গোসল করা পর্যটকদের ঝুঁকি বাড়ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।