রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্ডিয়ান আইডল বিজয়ী জ্যোতির্ময়ী, কে কী পুরস্কার পেলেন?

প্রকাশিত - ২৭ জুলাই, ২০২৬   ১১:১৭ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর ১৬তম আসরে বিজয়ী হয়েছেন ওড়িশার জ্যোতির্ময়ী নায়ক। এ প্রতিযোগিতায় ফার্স্ট রানার-আপ নির্বাচিত হয়েছেন জবলপুরের তানিষ্ক শুক্লা। গতকাল দীর্ঘ ১০ মাসের জার্নি শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, রবিবার (২৬ জুলাই) বসেছিল ১৬তম আসরের গ্র্যান্ড ফিনালে। চূড়ান্ত মঞ্চে লড়াই করেন—জ্যোতির্ময়ী নায়ক, অংশিকা চোঙ্কার, মনরাজ বীর সিং, মাইসকমি বসু, সুহাইল সুফি এবং তানিষ্ক শুক্লা। সবাইকে হারিয়ে বিজয়ের মালা পরেন জ্যোতির্ময়ী।

ট্রফির পাশাপাশি ২০ লাখ রুপি পুরস্কার জিতে নেন জ্যোতির্ময়ী নায়ক। দর্শকদের কাছ থেকে সবচেয়ে বেশি ভোটও পেয়েছেন তিনি। এ আসরে তৃতীয় স্থান অধিকার করেছেন মনরাজ বীর সিং। অন্য রানার্স-আপরা পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ লাখ রুপি করে।

বিজয়ের পর আবেগাপ্লুত হয়ে পড়েন জ্যোতির্ময়ী নায়ক। অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, “ইন্ডিয়ান আইডলের সিজন ১৬-এ বিজয়ী হওয়াটা আমার কাছে এখনো অবিশ্বাস্য মনে হচ্ছে। একটি স্বপ্নকে সঙ্গী করে অডিশনে অংশ নেওয়া, তারপর বিজয়ীর মঞ্চে দাঁড়ানো—এই পুরো জার্নি সত্যিই আমার জীবন বদলে দিয়েছে। প্রতিটি পারফরম্যান্স আমাকে আরো ভালো গায়িকা, আরো দক্ষ পারফর্মার, আরো পরিণত মানুষ হয়ে ওঠার চ্যালেঞ্জ দিয়েছে। এই পথচলায় যা কিছু শিখেছি, তা আজীবন সযত্নে মনে রাখব।” 

কৃতজ্ঞতা প্রকাশ করে জ্যোতির্ময়ী নায়ক বলেন, “আমার প্রতিভা তুলে ধরার জন্য অসাধারণ একটি মঞ্চ দেওয়া এবং আজকের শিল্পী হিসেবে নিজেকে গড়ে তুলতে সহায়তা করার জন্য সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ও ফ্রিম্যান্টল-এর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।” 

ওড়িশার ভুবনেশ্বরের সন্তান জ্যোতির্ময়ী নায়ক। ইতোমধ্যে একাধিক ওড়িশা সিনেমায় প্লেব্যাক করেছেন। গানকে শুধু বিনোদন নয়, নিরাময়ের মাধ্যম হিসেবেও ব্যবহার করেন এই শিল্পী। ক্যানসার আক্রান্ত রোগী ও মানসিক অবসাদগ্রস্তদের গান শুনিয়ে মানসিক শক্তি জোগান। ভুবনেশ্বরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের থেরাপি দিয়ে থাকেন তিনি।

ইন্ডিয়ান আইডলের ১৬তম আসরের গ্র্যান্ড ফিনালে বিচারক শ্রেয়া ঘোষাল ও বাদশার পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊষা উত্থুপ, উদিত নারায়ণ, পাপন, কুমার শানু, শেহনাজ গিল, ঊর্মিলা মাতন্ডকর।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।