রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার নারী-শিশু সুরক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

প্রকাশিত - ২৭ জুলাই, ২০২৬   ১০:২৭ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘২০ কোটি মানুষের দেশে সবকিছু সরকারের ওপর ছেড়ে দিলে হবে না। প্রত্যেক মানুষকে সচেতন হতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজেকে পরিবর্তনের মধ্য দিয়ে সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। প্রত্যেককে একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।’’ 

২৭ জুলাই সন্ধ্যায় ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘‘আমি যদি নিজে সচেতন নাগরিক না হই, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলি বা শৃঙ্খলা মেনে না চলি; তাহলে একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল সমাজ গঠন সম্ভব নয়। নাগরিক সচেতনতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।’’ 

বর্তমান সরকারের এ গুরুত্বপূর্ণ মন্ত্রী বলেন, ‘‘সরকার আন্তরিকতার সঙ্গে বিভিন্ন খাতে কাজ করে যাচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইন আরও কঠোর করা হয়েছে এবং অপরাধের ধরন অনুযায়ী সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধানও কার্যকর করা হচ্ছে।’’ 

সরকার মাদক নির্মূলেও সরকার স্থানীয় ও জাতীয়— উভয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘‘মাদকের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করা হয়েছে এবং এর অপব্যবহার রোধে প্রশাসনিক তৎপরতা অব্যাহত রয়েছে। কারণ, মাদক কোনো বিচ্ছিন্ন সমস্যা নয়; এটি সমাজের সামগ্রিক একটি সংকট।’’ 

বিএনপির মহাসচিব বলেন, ‘‘আসুন, আমরা সবাই মিলে সচেতন, পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে নিজ নিজ দায়িত্ব পালন করি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর, শৃঙ্খলাবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’’ এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।