রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে শিক্ষার্থীদের প্রতিবাদী দেয়ালচিত্র

প্রকাশিত - ১৭ আগস্ট, ২০২৪   ০৭:৩৭ পিএম
webnews24

প্রভাত সংবাদদাতা, ফেনী : ফেনীতে সপ্তাহখানেক আগেও দেয়ালে সাঁটানো এলোমেলো পোস্টারে যেন ভর করেছিল অস্বস্তি। সম্প্রতি সরকার পতনের পর তারুণ্যের দেয়ালচিত্র ও ক্যালিগ্রাফির রং-তুলিতে এখন সেই চিত্র পাল্টে ফুটে উঠছে প্রতিবাদের ভাষা। পরাধীনতা আর অন্যায়ের শিকল ভেঙে নতুন বাংলায় তারা গাইতে চায় সাম্যের গান। চলতি পথে যে কেউ শ্রাবণ বা মুগ্ধের মতো বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত সব শহীদদের প্রতি শ্রদ্ধাভরে স্মরণ করে, শিল্পীর রং-তুলি যেন তাই জানান দিচ্ছে।  
সরেজমিনে দেখা যায়, শহরের ফেনী সরকারি কলেজ প্রাঙ্গণ, ডাক্তারপাড়া, কলেজ রোড, মাস্টারপাড়া, মিজান রোড, রাজনন্দিনীর দিঘীর পাড় ও মুক্তবাজারসহ বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে সচেতনতার পাশাপাশি শোভা পাচ্ছে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের আঁকা রঙিন গ্রাফিতি। জেলা শহর থেকে শুরু করে উপজেলাগুলোতেও তারুণ্যের রং-তুলিতে ফুটে উঠেছে বদলে যাওয়া নতুন বাংলাদেশের গল্প, ছাত্র আন্দোলনের স্মরণীয় সব মুহূর্ত ও বীরত্বগাথা। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় অংশ নিয়েছেন এই কার্যক্রমে। ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ত্যাগ মানুষের মাঝে স্মরণীয় রাখতেই এ উদ্যোগ, বলছেন তারা।
এদিকে ৩৬শে জুলাই, বিকল্প কে? আমি, তুমি, আমরা, বিকল্প কে? ছাত্র, কারার ঐ লৌহকপাট, এবার সভ্যতা আনব, স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো, ধর্ম যার যার, দেশ সবার, রাজনীতি করলে দুর্নীতি ছাড়েন, দুর্নীতি করলে রাজনীতি ছাড়েন, পলকে পলকে ইন্টারনেট শেষ, আমরা হার মানবো না, ২৪-এর তারুণ্য, দেশকে ভালোবাসলে আগলে রেখো, দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাবার হে, ভয়ের দেওয়াল ভাঙলো, এবার জোয়ার এলো ছাত্র-জনতার, রক্তাক্ত জুলাই ২০২৪, দেশটা আমাদের সবার-এমন অসংখ্য লিখনি ও আন্দোলনের নানা চিত্রে জেলার দেয়ালগুলো এখন রঙিন।
শিক্ষার্থীরা বলছেন, বৈষম্যহীন নতুন এক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া পরবর্তী প্রজন্মের কাছে সমাজ বা রাষ্ট্রের কী চাওয়া এবং ছাত্র-জনতার আন্দোলনে নিহত সব শহীদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এ উদ্যোগ।  
শহরের শান্তি চত্বর-সংলগ্ন সোনালী ব্যাংকের দেয়ালে রং-তুলিতে ফুটে উঠেছে আবু সাঈদের বীরত্বগাথা। তার পাশেই ফেনীর শহীদ শ্রাবণের একটি ফেসবুক পোস্ট অঙ্কন করে তাকে স্মরণ করা হয়েছে। ইব্রাহিম ভূঞা নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থী বলেন, আবু সাঈদ এ প্রজন্মকে দেখিয়ে দিয়েছে কীভাবে বুক চিতিয়ে লড়াই করতে হয়৷ তাকে পুলিশ যেভাবে হত্যা করেছে আমি সে চিত্র এখানে তুলে ধরার চেষ্টা করেছি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।