রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তার স্বার্থে পরিবার থেকে দূরে মোজতবা

প্রকাশিত - ২৭ জুলাই, ২০২৬   ০৩:৫১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে অত্যন্ত কঠোর নিরাপত্তাবেষ্টনী ও গোপনীয়তার মধ্যে রয়েছেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি। অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত হাতেগোনা কয়েকজন ব্যক্তি ছাড়া অন্য কারও সঙ্গেই তাঁর কোনো যোগাযোগ নেই—এমনকি নিজের পরিবারের সদস্যদের থেকেও পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছেন তিনি।

সম্প্রতি ইরানি সংবাদ সংস্থা ‘ইসনা নিউজ এজেন্সি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন মোজতবা খামেনির শ্বশুর গোলাম আলী হাদ্দাদ আদেল।

সাক্ষাৎকারে হাদ্দাদ আদেল জানান, নিরাপত্তার মারাত্মক ঝুঁকির কারণেই মোজতবা খামেনি নিজের স্বজনদের কাছ থেকে আলাদা রয়েছেন।

হাদ্দাদ আদেল বলেন, "সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকে সুনির্দিষ্ট নিরাপত্তার কারণে তিনি পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ রাখছেন না। তিনি বর্তমানে কেমন আছেন বা তাঁর হালনাগাদ তথ্য কী, তার কিছুই আমরা জানি না।"

জামাতার প্রশংসা করে তিনি আরও যুক্ত করেন যে, মোজতবার ব্যক্তিত্ব ও আচরণে তাঁর প্রয়াত পিতা আয়াতুল্লাহ আলী খামেনির গভীর ছাপ রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন সামরিক অভিযান 'অপারেশন এপিক ফিউরি'-র প্রথম দিনেই বিমান হামলায় নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওই একই হামলায় মোজতবা খামেনি নিজেও গুরুতর আহত হন। পরবর্তীতে আহত অবস্থাতেই ১১ মার্চ তাঁকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে ইরানি সরকার।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে মোজতবার শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছিল বোমা হামলায় মারাত্মকভাবে আহত ও অগ্নিদগ্ধ হওয়ার ফলে তাঁর কথা বলতে চরম অসুবিধা হচ্ছে।

বর্তমানে ইরানের প্রেসিডেন্ট (যিনি একজন হার্ট সার্জন) এবং স্বাস্থ্যমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা ও অস্ত্রোপচারের পরিকল্পনা চলছে।

শারীরিক সীমাবদ্ধতার কারণে তিনি কোনো ভিডিও বার্তা দিচ্ছেন না; এর বদলে লিখিত বার্তার মাধ্যমে প্রশাসনিক নির্দেশনা পাঠাচ্ছেন।

সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে তাঁর স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়লেও বর্তমানে ইরানের শাসনব্যবস্থা ও নিরাপত্তার সার্বিক তদারকি করছে দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা 'ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর' (আইআরজিসি)। তবে আইআরজিসি পরিচালনা করলেও দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই মোজতবা খামেনিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করে এবং তাঁর সম্মতি নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।