রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দিল্লিতে আন্দোলনের ইতি

প্রকাশিত - ২৫ জুলাই, ২০২৬   ১০:০১ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ প্রধান দাবিগুলো পূরণ হওয়ার পর দিল্লিতে চলমান তীব্র আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে এক ফলপ্রসূ বৈঠকের পর যৌথভাবে এই ঘোষণা দেওয়া হয় এবং আন্দোলনকারীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়।

এদিন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে তারা নিশ্চিত করেন যে, সরকার সদিচ্ছা দেখিয়ে তাদের মূল দাবিগুলো মেনে নিয়েছে।

সরকার যে তিনটি প্রধান দাবি মেনে নিয়েছে:

  • শিক্ষামন্ত্রীর পদত্যাগ: শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মূল দাবিটি সরকার তাৎক্ষণিকভাবে পূরণ করেছে।

  • মামলা প্রত্যাহার: আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা সব অভিযোগ বা মামলা তুলে নেওয়া হবে।

  • ক্ষতিপূরণ প্রদান: মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে সৃষ্ট বিতর্কের জেরে যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাদের প্রত্যেক পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, “সরকার যেহেতু আমাদের দাবিগুলো মেনে নিয়েছে, তাই আমরা সব আন্দোলনকারীকে এখন শান্তিতে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।”

দলের আরেক মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, “টানা ৩৬ দিনের আন্দোলনের পর সরকার আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়েছে। আমাদের দাবিগুলো কোনোভাবেই উগ্র ছিল না, বরং সাধারণ শিক্ষার্থীদের অধিকারের পক্ষে ছিল। আমরা সবাইকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভস্থল ত্যাগ করার অনুরোধ করছি।”

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, চুক্তি স্বাক্ষরের পর দিল্লির যন্তর মন্তর এলাকায় পুলিশ মাইকিং করে বিক্ষোভকারীদের সরে যাওয়ার নির্দেশ দিচ্ছে এবং তাদের দাবি পূরণের বিষয়টি অবগত করছে।

উল্লেখ্য, এক মাসেরও বেশি সময় ধরে চলা এই তীব্র আন্দোলনের জেরে যন্তর মন্তর ও এর আশপাশের এলাকার স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। এলাকার মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল। এছাড়া, আন্দোলনকারীদের জমায়েত ঠেকাতে ওই এলাকার ১৬ থেকে ১৭টি মেট্রো স্টেশনও বন্ধ রাখা হয়েছিল। আন্দোলন প্রত্যাহারের ফলে এখন দ্রুতই এসব এলাকার পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।