রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার দাবি

প্রকাশিত - ২১ জুলাই, ২০২৬   ০৩:৫০ পিএম
webnews24

জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলের আল-রুকবান এলাকায় অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কয়েকজন মার্কিন সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

২১ জুলাই প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিচালিত তাদের সামরিক অভিযান ‘অপারেশন নাসর-২’-এর অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আল-রুকবান এলাকায় অবস্থিত মার্কিন সেনাদের একটি আবাসিক কমপ্লেক্সকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলায় উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছে সংস্থাটি।

আইআরজিসি দাবি করেছে, তাদের এই অভিযান সফল হয়েছে এবং এটি মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর বিরুদ্ধে চলমান সামরিক তৎপরতার অংশ।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা জর্ডান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আইআরজিসির দাবিরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ব্যাপক সামরিক উত্তেজনা শুরু হয়। প্রায় ৪০ দিন সংঘাত চলার পর এপ্রিলের শুরুতে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় জুন মাসে ইসলামাবাদে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তবে গত ৫ জুলাই হরমুজ প্রণালীতে দুটি আমিরাতি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার পর আবারও উত্তেজনা বৃদ্ধি পায়। যুক্তরাষ্ট্র ওই হামলার জন্য আইআরজিসিকে দায়ী করে এবং ৭ জুলাই থেকে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করে।

এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে মার্কিন ও মিত্র বাহিনীর বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। ফলে অঞ্চলজুড়ে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।