রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনের জয়ই ছিল প্রাপ্য: দে লা ফুয়েন্তে

প্রকাশিত - ২০ জুলাই, ২০২৬   ১০:২৫ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা এনে দেওয়ার পর আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। রোববার (১৯ জুলাই) ফাইনালের পর তিনি বলেন, এই জয় ছিল দলের কঠোর পরিশ্রম, বিশ্বাস এবং দীর্ঘদিনের ফুটবল দর্শনের স্বাভাবিক ফল।

ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় দে লা ফুয়েন্তে বলেন, “এই প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে আমি ভীষণ গর্বিত। তারা একটি নির্দিষ্ট ফুটবল দর্শনের প্রতি বিশ্বাস রেখে নিজেদের গড়ে তুলেছে এবং সেটিকে মাঠে সফলভাবে বাস্তবায়ন করেছে। তাদের প্রতিভা অসাধারণ, আর তাদের নেতৃত্ব দিতে পারাটা আমার জন্য গর্বের ও সম্মানের।”

বিশ্বকাপ জয়ের মুহূর্ত স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত এই কোচ বলেন, “এখন আমি অনেক বেশি আবেগপ্রবণ। খেলোয়াড়রা আমাকে বলছিল, ‘কোচ, আমরা সবকিছু জিতে নিয়েছি।’ সত্যিই এই প্রজন্মের ফুটবলাররা স্পেনের তরুণদের জন্য অনুকরণীয় উদাহরণ। আমরা একসঙ্গে বলেই শক্তিশালী।”

ফাইনালের ফল নিয়ে দে লা ফুয়েন্তে মনে করেন, স্পেনের জয় ছিল পুরোপুরি ন্যায্য। তার ভাষায়, “যা হওয়ার ছিল, সেটাই হয়েছে। আজকের ম্যাচে স্পেনের জয় প্রাপ্য ছিল।”

অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা একমাত্র গোলেই শিরোপা নির্ধারিত হয়। তবে কোচের মতে, ম্যাচের নিষ্পত্তি আরও আগেই হতে পারত। তিনি বলেন, “আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেস কয়েকটি অসাধারণ সেভ করেছেন, যা আমাদের আগে গোল পেতে বাধা দিয়েছে। একজন খেলোয়াড় বেশি থাকার পরও সহজ ছিল না, কারণ এটি বিশ্বকাপের ফাইনাল।”

ম্যাচের শেষ মুহূর্তগুলো যে চরম চাপের ছিল, সেটিও স্বীকার করেন স্পেন কোচ। তিনি বলেন, “শেষ চার-পাঁচ মিনিট আমাদের জন্য খুবই কঠিন ছিল। স্নায়ুচাপ সামলে খেলতে হয়েছে। তবে শেষ পর্যন্ত আমরা লক্ষ্য পূরণ করতে পেরেছি।”

এই জয়ের মাধ্যমে স্পেন আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে উঠে এলো, আর দে লা ফুয়েন্তের দল নিজেদের নাম লিখিয়েছে দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্রজন্ম হিসেবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।