রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

প্রকাশিত - ১৯ জুলাই, ২০২৬   ০৮:০৭ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ইরাক সীমান্তসংলগ্ন খুজেস্তান প্রদেশের আহভাজ শহরের আকাশসীমায় ড্রোনটি গুলি করে নামানো হয়েছে। ১৯ জুলাই কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইআরজিসির দাবি অনুযায়ী, ড্রোনটি ইরানের আকাশসীমায় প্রবেশের পর প্রতিরক্ষা বাহিনী তা শনাক্ত করে এবং সফলভাবে ভূপাতিত করে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

মার্কিন বিমান বাহিনীর তথ্যমতে, এমকিউ-৯ রিপার একটি অত্যাধুনিক দূরনিয়ন্ত্রিত ড্রোন, যা গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ, লক্ষ্য পর্যবেক্ষণ এবং নির্ভুল বিমান হামলার কাজে ব্যবহৃত হয়।

এদিকে মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়ছে। সম্প্রতি ইরান কুয়েত, বাহরাইন ও অন্যান্য স্থানে হামলার দাবি করেছে। একই সময়ে জর্ডানে ইরানি হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে। কর্তৃপক্ষের ভাষ্য, বিভিন্ন বিস্ফোরণের শব্দ মূলত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রুপক্ষের হামলা প্রতিহত করার ফল।

অন্যদিকে ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা কুয়েতের ক্যাম্প বুহরিংয়ের একটি গোলাবারুদ ডিপো এবং আলি আল সালেম বিমানঘাঁটির বিমান প্রতিরক্ষা রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।

বাহরাইনেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ উঠেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতামূলক সাইরেন বাজিয়ে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের ড্রোন ভূপাতিত করার দাবি নতুন করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।