রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত - ১৯ জুলাই, ২০২৬   ০১:২২ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ১৯ জুলাই খুজেস্তান প্রদেশের সালান্দ এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি, ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ০, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

ভূমিকম্পের পরপরই সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও পরিস্থিতি মূল্যায়নে কেন্দ্রস্থলের আশপাশের গ্রামগুলোতে দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে দেশটি এমন এক সময়ে ভূমিকম্পের মুখোমুখি হলো, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। টানা অষ্টম দিনের মতো ইরানের বিভিন্ন অঞ্চলে হামলা চালানোর অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে।

অন্যদিকে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও তা ক্ষেপণাস্ত্র হামলা নাকি অন্য কোনো কারণে হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় কর্মকর্তারাও এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি।

এ ছাড়া স্থানীয় সময় ভোর ৩টা ৩৮ মিনিটের দিকে কেশম দ্বীপের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দাদের বরাতে তাসনিম জানিয়েছে, দ্বীপের কয়েকটি এলাকায় হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এসব ঘটনার প্রকৃতি ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

সামরিক উত্তেজনা ও প্রাকৃতিক দুর্যোগ—দুই সংকটের মধ্যেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইরানি কর্তৃপক্ষ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।