রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেম নিয়ে দীঘির সোজাসাপ্টা কথা

প্রকাশিত - ১৭ জুলাই, ২০২৬   ১২:১৪ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির ব্যক্তিজীবন বিশেষ করে প্রেম ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে নেটদুনিয়ায়। নানা গুঞ্জন আছে শোবিজ পাড়ায়ও। তবে এবার একটি পডকাস্টে এসব বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।

পডকাস্টে উপস্থাপক জানতে চান, এখন পর্যন্ত তিনি ক’টি প্রেম করেছেন? জবাবে দীঘির দাবি- তিনি কখনও প্রেম করেননি। এমনকি সুযোগ পেয়েও কোনো প্রেমের সম্পর্কে জড়াননি।

অভিনেত্রীর ভাষ্য, স্কুলজীবন থেকেই তার ওপর পরিবারের কঠোর নজরদারি ছিল। ক্লাস সিক্স থেকে চলাফেরায় নানা বিধিনিষেধ আরোপ করা হয়।

তিনি জানান, এসএসসি পরীক্ষার আগে পর্যন্ত মোবাইল ফোনও ব্যবহার করতেন না। এমনকি স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখে তার খোঁজ নিত পরিবার।

অভিনেত্রীর মতে, দীর্ঘদিন এমন কঠোর নিয়ন্ত্রণে থাকার কারণে প্রেম করার সুযোগ বা মানসিক পরিবেশ- কোনোটিই তৈরি হয়নি।

প্রেমের বিষয়টি অস্বীকার করেছেন দীঘি, অতীতে তাকে ঘিরে একাধিক সম্পর্কের গুঞ্জন শোবিজ অঙ্গনে আলোচিত হয়েছিল। কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। এছাড়া মুহাইমিন রাশিদ নামে এক তরুণের সঙ্গে সামাজিক মাধ্যমে প্রকাশিত কিছু ছবিও আলোচনা তৈরি করেছিল।

সেসময় দীঘি জানিয়েছিল, প্রেম না, মুহাইমিনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার। তৌহিদ আফ্রিদির সঙ্গে গুঞ্জনকেও একইভাবে সংজ্ঞায়িত করেছিলেন এই অভিনেত্রী।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।