রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

প্রকাশিত - ১৬ জুলাই, ২০২৬   ১২:৫৮ পিএম
webnews24

জর্ডানে অবস্থিত মার্কিন আজরাক বিমানঘাঁটিকে লক্ষ্য করে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে তারা দাবি করে, মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা পরিচালনা করা হয়েছে।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, জর্ডানের আল-আজরাক এলাকায় অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটির যুদ্ধবিমান সংরক্ষণ র‍্যাম্প এবং পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলায় ‘খাইবার-শেকন’ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেছে বাহিনীটি।

বিবৃতিতে আইআরজিসি জানায়, সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানের প্রতিক্রিয়া হিসেবেই এই হামলা চালানো হয়েছে। তারা অভিযোগ করে, যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী হামলায় ইরানে বেসামরিক ক্ষয়ক্ষতি হয়েছে, যার জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে হামলার পরপরই জর্ডানের রাজকীয় সশস্ত্র বাহিনী পৃথক এক বিবৃতিতে জানায়, তাদের আকাশসীমায় প্রবেশ করা অন্তত আটটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। জর্ডানের সামরিক কর্তৃপক্ষের দাবি, ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই আকাশে ধ্বংস করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইভাবে আইআরজিসির দাবি করা ক্ষয়ক্ষতির তথ্যও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনাকে নতুন করে উদ্বেগজনক বলে মনে করছেন বিশ্লেষকরা। হামলার দাবি এবং পাল্টা প্রতিরক্ষামূলক পদক্ষেপের খবরে অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।