রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ শেষে ভাইরাল পিকফোর্ডের ‘সিক্রেট নোট’

প্রকাশিত - ১৬ জুলাই, ২০২৬   ১২:৩৫ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। তবে ম্যাচের ফলাফলের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের একটি পানির বোতল, যেখানে আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শুটারদের নিয়ে বিস্তারিত তথ্য লেখা ছিল।

ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড়রা যখন বিজয় উদযাপনে ব্যস্ত, তখন দলের ম্যাসাজ থেরাপিস্ট মার্সেলো ‘ড্যাডি’ ডি’আন্দ্রেয়া পিকফোর্ডের পানির বোতলটি হাতে পান। বোতলের গায়ে লাগানো একটি কাগজে আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শুটারদের নাম এবং তারা সাধারণত কোন দিকে শট নেন, সে বিষয়ে তথ্য লেখা ছিল।

টেলিভিশনের ফুটেজে দেখা যায়, ডি’আন্দ্রেয়া বোতলটি নিয়ে লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস ও মার্কোস সেনেসির কাছে যান। তারা মনোযোগ দিয়ে কাগজটি পর্যবেক্ষণ করেন এবং নিজেদের মধ্যে আলোচনা করেন।

ম্যাচটি টাইব্রেকারে গড়ালে এই তথ্য পিকফোর্ডের জন্য গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠতে পারত বলে ধারণা করা হচ্ছে। তবে নির্ধারিত সময়েই জয় নিশ্চিত করায় আর্জেন্টিনাকে আর সেই পরীক্ষার মুখোমুখি হতে হয়নি।

নোটে ম্যাচে গোল করা এনজো ফার্নান্দেজের নামও ছিল। নিজের নাম দেখতে পেয়ে তিনি হাস্যরসাত্মক প্রতিক্রিয়া জানান। পরে আকাশের দিকে তাকিয়ে ইশারা করে যেন টাইব্রেকার এড়িয়ে যাওয়ার স্বস্তিই প্রকাশ করেন এই মিডফিল্ডার।

ঘটনার পর আর্জেন্টিনার ফিটনেস কোচ লুইস মার্তিন সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নোটের বিস্তারিত ছবি প্রকাশ করেন। সেখানে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিটি পেনাল্টি শুটারের জন্য আলাদা নির্দেশনা লেখা ছিল বলে দেখা যায়।

ম্যাচজুড়েই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা গেছে। কয়েক দফা বাক্যবিনিময় ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। ইংল্যান্ডের অ্যান্থনি গর্ডন গোল করার পর পিকফোর্ডের উদযাপনও নজর কাড়ে। পরে আর্জেন্টিনা সমতায় ফিরলে ক্রিস্টিয়ান রোমেরোও পিকফোর্ডের সামনে উদযাপন করেন, যা ম্যাচের উত্তাপ আরও বাড়িয়ে দেয়।

ফাইনালে ওঠার আনন্দের পাশাপাশি পিকফোর্ডের ‘গোপন নোট’ এখন ফুটবলপ্রেমীদের আলোচনার নতুন বিষয় হয়ে উঠেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।