প্রভাত সংবাদদাতা, বগুড়া : বগুড়ায় কয়েক দিন ধরে লোডশেডিং বেড়েছে। হঠাৎ করে লোডশেডিং বেড়ে যাওয়ায় ভোগান্তি পোহাচ্ছে লাখো মানুষ। দিনে–রাতে সমানতালে বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তির পাশাপাশি শিল্পকারখানায় উৎপাদন চরম ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে হাসপাতালগুলোতে রোগীদের কষ্ট বেড়েছে। চাহিদার তুলনায় জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ অন্তত ৩০ শতাংশ হ্রাস পাওয়ায় লোডশেডিং বেড়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা সংস্থাগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা সংস্থাগুলোর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর ভারতের ঝাড়খন্ডের গোড্ডায় নির্মিত আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ হঠাৎ করে কমিয়ে দেয়া হয়। কেন্দ্রটির দুটি ইউনিট থেকে গড়ে প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর হঠাৎ বিদ্যুৎ সরবরাহ প্রায় অর্ধেকে নেমেছে। এতে উত্তরাঞ্চলজুড়েই বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ঘাটতি তৈরি হয়েছে।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই (নেসকো) ও বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২ এর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, জাতীয় গ্রিড থেকে সরবরাহ ঘাটতির কারণে চাহিদার তুলনায় প্রতিদিন গড়ে ৩০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। উল্টো গরমের কারণে বিদ্যুতের বর্তমানে চাহিদা বেড়েছে। এতে শহর ও গ্রামে লোডশেডিং বেড়েছে।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই (নেসকো) পিএলসি বগুড়া আবাসিক প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, গ্রাহকসেবার সুবিধার্থে বগুড়া শহরকে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ ১, ২, ৩ ও ৪ অঞ্চলে ভাগ করে বিদ্যুৎ সরবরাহ করছে সংস্থাটি। শহর ছাড়াও দুপচাঁচিয়া, শেরপুর ও শিবগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করে নেসকো। এই চার অঞ্চলে গড়ে মোট বিদ্যুতের চাহিদা ১০০ থেকে ১০৫ মেগাওয়াট। বিপরীতে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ মিলছে ৭০ থেকে ৭৫ মেগাওয়াট পর্যন্ত। চাহিদার তুলনায় গড়ে ৩০ শতাংশ পর্যন্ত সরবরাহ ঘাটতির কারণে প্রতিদিন গড়ে ৬ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে।
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।