রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ পেল হুমায়রা ঈশিকার নতুন গান ‘পরাণ’

প্রকাশিত - ১৫ জুলাই, ২০২৬   ১২:২১ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ক্ষুদে গানরাজ খ্যাত শিল্পী হুমায়রা ঈশিকা। নতুন মৌলিক গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন তিনি। সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে তার নতুন গানটি। এর নাম ‘পরাণ’। গানটি প্রকাশ করেছে এক্সেপশন এন্টারটেইনমেন্ট।রোমান্টিক আবহের এই গানের কথা ও সুর করেছেন মেজবা বাপ্পী। সংগীত পরিচালনা করেছেন তুহিন আহমেদ। নির্মাতাদের প্রত্যাশা, কথা, সুর ও সংগীতের সমন্বয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে।

গায়িকা হুমায়রা ঈশিকা বলেন, ‘অনেক যত্ন নিয়ে আমরা টিম ওয়ার্ক করে গানটি বানিয়েছি। রোমান্স, ভালোবাসাকেই প্রাধান্য দিয়েছে গানে। এর সুর ও কথাগুলো খুব সহজেই শ্রোতাদের মন জয় করবে বলে আমার প্রত্যাশা।’গানটির ভিডিওতেও রয়েছে নান্দনিক উপস্থাপনা। চিত্রগ্রহণ ও ড্রোন পরিচালনার দায়িত্বে ছিলেন আরএইচ রুহান। সম্পাদনাও করেছেন তিনি। ভিডিওটির সৃজনশীল পরিচালনায় ছিলেন সিলভিয়া পারভেজ, আর পরিচালনা করেছেন মেজবা বাপ্পী।

প্রকাশের পর থেকেই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীতপ্রেমীদের নজর কাড়তে শুরু করেছে। নতুন এই গান নিয়ে আশাবাদী পুরো টিম। তাদের বিশ্বাস, ‘পরাণ’ শ্রোতাদের প্লেলিস্টে জায়গা করে নেবে।
প্রসঙ্গত, চ্যানেল আই ক্ষুদে গানরাজ এর শিল্পী হিসেবে আলাদা পরিচিতি পেয়েছেন হুমায়রা ঈশিকা। পরবর্তীতে বেশকিছু নাটকের গানেও কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। ঈশিকা গান শিখেছেন প্রথম আব্দুল আউয়ালের কাছে। এরপর তিনি সামিনা চৌধুরী, এসআই টুটুলের কাছেও তালিম নিয়েছেন। উচ্চাঙ্গ সংগীতে তালিম নিয়েছেন ওস্তাদ ইয়াকুব আলী খানের কাছে।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।