রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখকে আ্যকশন বানাবেন পরিচালক নিখিল 

প্রকাশিত - ১৬ আগস্ট, ২০২৪   ০৯:১৩ পিএম
webnews24

প্রভাত বিনোদন  : পরিচালক নিখিল আডবাণী বর্তমানে জন আব্রাহাম এবং শর্বরীর অভিনীত তার নতুন ছবি ‘বেদা’র জন্য প্রস্তুতি নিচ্ছেন। নিখিল তার নানা কাজের মাধ্যমে নিজের একটি ফ্যান বেস তৈরি করেছেন ঠিকই। কিন্তু তার প্রথম ছবি শাহরুখ খান অভিনীত ‘কাল হো না হো’ দর্শকদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছেন। প্রথম কাজেই তিনি সকলের মন জয় করে নিয়েছিলেন। এছাড়াও প্রথম ছবিতেই তিনি শাহরুখকে পরিচালনা করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু নিখিল আডবাণী এরপর আর কিং খানের সঙ্গে কোনও কাজ করেননি। সম্প্রতি তিনি জানিয়েছেন যে শাহরুখের সঙ্গে আবার একসঙ্গে কাজ করার পরিকল্পনা করেছেন। তবে তাকে নিয়ে তিনি অ্যাকশন সিনেমা বানাবেন না, নায়ককে নিয়ে পরিচালকের অন্য পরিকল্পনা রয়েছে।


সাক্ষাৎকারে এ পরিচালক জানান, তিনি একটি অ্যাকশন ছবির পরিবর্তে হলিউড রিমেকের কথা ভাবছেন। বহুল প্রশংসিত ‘কাল হো না হো’- এরপরে এসআরকে-এর সঙ্গে তার আর কাজ করার সুযোগ হয়নি। আসলে পরিচালক সুপারস্টারের জন্য উপযুক্ত চিত্রনাট্য পাচ্ছিলেন না। নিখিল আরও জানান যে, সিদ্ধার্থ আনন্দ, সুজয় এবং অন্যান্য পরিচালকরা ইতোমধ্যেই শাহরুখকে নিয়ে বেশ কিছু দারুণ দারুণ অ্যাকশন ছবি করে ফেলেছেন। তাই তিনি আর সে ধরনের ছবি করতে চান না। এবার হলিউডের জনপ্রিয় ছবি ‘দ্য ব্রিজ অফ ম্যাডিসন কাউন্টি’- এর রিমেক করার কথা ভাবছেন।
১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল ‘দ্য ব্রিজ অফ ম্যাডিসন কাউন্টি’। এটি আমেরিকায় ১৯৯২ সালে রবার্ট জেমস ওয়ালার একই নামের বেস্টসেলিং উপন্যাসের উপর ভিত্তি করে বানিয়েছিলেন। ক্লিন্ট ইস্টউড, প্রযোজনা ও পরিচালনা করেছেন এবং মেরিল স্ট্রিপ ছবিতে অভিনয় করেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।