রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কেউ প্রতারিত হলে দায় আমার না : পূজা চেরি

প্রকাশিত - ১৬ আগস্ট, ২০২৪   ০৯:১০ পিএম
webnews24

প্রভাত বিনোদন  : শিশুশিল্পী হয়ে শোবিজে ক্যারিয়ার শুরু করেন বর্তমান সময়ের নায়িকা পূজা চেরি। অভিনয় দিয়ে একে একে কেটে যায় তার ছয়টি বছর। এরই মধ্যে দর্শকদের উপহার দিয়েছেন ডজনখানেক চলচ্চিত্র। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজা এক পোস্ট করে ভক্ত-অনুরাগীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। যেখানে তিনি জানান, তার নাম ব্যবহার করে অনেক অনলাইন জুয়ার প্রমোশন করা হচ্ছে। পোস্টে এ অভিনেত্রী লিখেছেন, কতিপয় কিছু অসাধু পেইজ থেকে আমার ছবি ব্যবহার করে অনলাইন জুয়া / গেইমিং অ্যাপ প্রোমোশন করছে। যার সাথে আমি ব্যক্তিগত ভাবে যুক্ত কিংবা অবগত নই। সুতরাং আমি খুব শীঘ্রই আইনি ব্যবস্থা নিবো। আপনারা কেউ প্রতারিত হলে সেটার সাথে আমি দায়ী থাকবো না, ধন্যবাদ। 
কমেন্ট বক্সে মতিউর নামে এক ভক্ত লিখেছেন, আইনের পরামর্শ নিন আপু। ফারুক নামে আরেকজনের ভাষ্য, এদের কে আইনের আওতায় আনা হোক। বাংলাদেশের সংবিধান ও আইনে জুয়া খেলা নিষিদ্ধ। জুয়ার কোনো বিজ্ঞাপন কিংবা প্রচারণায় জড়িত থাকাও এক ধরনের অপরাধ। তবুও চলতি বছরে নিষিদ্ধ অনলাইন জুয়া কোম্পানির বিজ্ঞাপনে অনেক অভিনেত্রী তাদের নাম লিখিয়েছেন। 


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।