রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডাচ রেফারির আকস্মিক মৃত্যু

প্রকাশিত - ১৩ জুলাই, ২০২৬   ১০:৫৫ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: ফিফা বিশ্বকাপ শুরুর আগে রেফারিদের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ডাচ ফুটবল কর্মকর্তা রব ডিপেরিঙ্ক ৩৮ বছর বয়সে মারা গেছেন। তার আকস্মিক মৃত্যুতে ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ডিপেরিঙ্কের মৃত্যুর খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, “ফিফা রেফারি রব ডিপেরিঙ্কের মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। তিনি ছিলেন আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ রেফারি এবং একজন নিবেদিতপ্রাণ সহকর্মী। এই কঠিন সময়ে তার পরিবার ও স্বজনদের প্রতি আমাদের সমবেদনা রইল।”

চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডসের অন্যতম প্রধান ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল ডিপেরিঙ্কের। তিনি ডাচ রেফারি ড্যানি মাকিলির সহকারী হিসেবে বিশ্বকাপে কাজ করার জন্য নির্বাচিত হয়েছিলেন।

তবে গত এপ্রিল মাসে লন্ডনের একটি হোটেলে এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলে ফিফা তাকে সাময়িকভাবে বিশ্বকাপ প্যানেল থেকে সরিয়ে দেয়।

পরে তদন্ত শেষে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় ব্রিটিশ পুলিশ মে মাসে মামলাটি খারিজ করে দেয় এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে না বলে জানায়।

মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর ডিপেরিঙ্ক বলেছিলেন, “মিথ্যা অভিযোগের মুখোমুখি হওয়া আমার জন্য অত্যন্ত কষ্টকর ছিল। আমি শুরু থেকেই পুলিশ, ফিফা ও উয়েফার সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছি। তদন্ত শেষে অভিযোগ খারিজ হলেও বিশ্বকাপ থেকে বাদ পড়ার সিদ্ধান্ত আমাকে গভীরভাবে হতাশ করেছে।”

ব্রিটিশ পুলিশের সিদ্ধান্তের পর ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন তার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয় এবং ঘরোয়া ফুটবলে দায়িত্ব পালনের অনুমতি দেয়।

২০১৭ সালে নেদারল্যান্ডসের শীর্ষ লিগে রেফারিং ক্যারিয়ার শুরু করেন ডিপেরিঙ্ক। এরেডিভিসিতে তিনি ৮৪টি ম্যাচ পরিচালনা করেছেন। আন্তর্জাতিক পর্যায়েও তার সুনাম ছিল। বিশেষ করে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে ভিএআর হিসেবে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি।

২০২৪ সালের ৩ মে ছিল তার সর্বশেষ ম্যাচ পরিচালনার দিন। তার আকস্মিক মৃত্যুতে ফুটবল বিশ্বের অনেকেই শোক প্রকাশ করেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।